গঙ্গাসাগর মেলাকে ফের জাতীয় মেলার ঘোষণার দাবি মমতার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে  গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার আউট্রাম ঘাটে  এই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক শীর্ষ নেতৃত্বরা । মেলা উদ্বোধনের পরেই গঙ্গাসাগর মেলাকে ফের  জাতীয় মেলা করার দাবি জানালেন মমতা ।

তিনি বলেন,’  কেন্দ্রীয় সরকার জাতীয় মেলার স্বীকৃতি দেয়নি গঙ্গাসাগর মেলাকে। টাকাও দেয়নি।‘ শুধু তাই নয়  কুম্ভমেলার থেকে এটা যে কোনও অংশ ছোট মেলা নয় সেটাও ফের এদিন  বোঝান বাংলার মুখ্যমন্ত্রী।  সেই সঙ্গে তিনি বলেন, ‘কুম্ভমেলার থেকে সাগর মেলায় আসা অনেক কঠিন। তাই  আমরা কেন্দ্রকে অনুরোধ করেছিলাম এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু কোন সহায়তা করা হয়নি । আমরা নিজেরাই এই মেলাকে আরও উন্নত করেছি। আগে  সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ছিল  কিন্তু এখন  আর আগের মতো একবার নয়। ‘

পাশাপাশি মমতা আরও বলেন ,’ ২০১১ সালে আমরা যখন এসেছিলাম তখন কিছুই ছিল না । আমরা এখন বায়ো টয়লেট সহ অনেক কিছু করেছি। গঙ্গাসাগর মেলা এখন এক মহাযজ্ঞ । এবারের সাগর মেলায় রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৩ হাজার ভলান্টিয়ার । সেইসঙ্গে মেলার জন্য  ৪ হাজার বাসের আয়োজন করা হয়েছে সরকারের তরফ থেকে ।‘  আগামী ১৪ জানুয়ারি রয়েছে গঙ্গাসাগরে মকর স্নান। তাই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর