আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তোমাদের জয় আমাদের গর্বিত করেছে ‘, বিশ্বসেরা সূর্যদের অভিনন্দন মমতার

নিজস্ব প্রতিনিধি :  নিউজিল্যান্ডকে দুরমুশ করে টানা দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউইদের ৯৬ রানে হারিয়ে বিশ্বসেরা হয়েছেন সূর্য কুমার যাদবরা। ওই ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতে বিশ্বকাপের ফাইনাল শেষে সমাজ মাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘অভিনন্দন টিম ইন্ডিয়া। আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তোমাদের দর্শনীয় জয় আমাদের গর্বিত করেছে।’

 

রবিবার, ব্যাটে-বলে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডকে দুরমুশ করে টানা দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন সূর্য কুমার যাদবরা। রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা-, ঈশান কিশনদের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিং এবং অক্ষর পটেলের ভেল্কিতে ১৯ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট ও অধিনায়ক মিচেল স্যান্টনার ছাড়া কোনও কিউই ব্যাটার সামান্য লড়াইটুকু করতে পারেননি। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ১৫ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন। আর অক্ষর পটেল ২৭ রানে‌ তিন উইকেট নিয়েছেন।  

২৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়তে যাচ্ছিল নিউজিল্যান্ড। প্রথম ওভারের পঞ্চম বলে লোপ্পা ক্যাচ দিয়েছিলেন অ্যালেন ফিন। কিন্তু বলের নিচে হাত ঠিক মতো পাততে পারেননি শিবম দুবে। তবে জীবন পেয়েও বেশিদূর এগোতে পারেননি অ্যালেন। তৃতীয় ওভারে অক্ষর পটেলের হাতে তিলকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে করেন ৭ বলে ৯ রান। চতুর্থ ওভারে বল করতে এসে রাচিন রবীন্দ্রকে (১) ফিরিয়ে কিউইদের জোর ধাক্কা দেন যশপ্রীত বুমরা। পর পর উইকেট খোয়ানো সত্বেও মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন টিম সেইফার্ট। বিপজ্জনক হয়ে ওঠার আগেই গ্লেন ফিলিপসকে (৪ বলে ৫) ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে নিয়ে আসেন অক্ষর। পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৫২।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে দুরমুশ করে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা‌ সূর্যরা

একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকা সেইফার্ট চাপের মুখে ২৩ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন। অষ্টম ওভারে বল করতে এসে মার্ক চ্যাপম্যানের (৮ বলে ৩) স্টাম্প উপড়ে ফেলেন হার্দিক। একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখে মনঃসংযোগ হারিয়ে ফেলেন সেইফার্ট। নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ঈশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। আউটের আগে করে যান ৫২ রান। ৭২ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে পড়ে কিউই শিবির। এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ড্যারিল মিচেল ও কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।শেষ ৩০ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১১৭ রানের। অর্থাৎ প্রতি বলে প্রায় চার রান করে দরকার ছিল। ১৬ তম ওভারে কিউই শিবিরকে জোড়া ধাক্কা দেন ভারতের স্পিড স্টার বুমরা। তৃতীয় বলে ফেরান নিশামকে (৭ বলে ৮)।পরের বলে ম্যাট হেনরির (০) স্টাম্প ছিটকে টানা দ্বিতীয়বার বিশ্বসেরার শিরোপা জয় নিশ্চিত করেন।চাপের মুখে একা কুম্ভ হয়ে লড়াই করে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন কিউই অধিনায়ক। তবে ১৮ তম ওভারে বুমরার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন স্যান্টনার (৪৩)। ১৯ তম‌ ওভারে অভিষেক শর্মার হাতে বল তুলে দিয়ে জুয়া খেলেন সূর্য। শেষ বলে জ্যাকব ডাফিকে (৩) ফিরিয়ে কিউইদের ১৫৯ রানে গুটিয়ে দেন অভিষেক। লকি ফার্গুসন ৬ রানে অপরাজিত থাকেন।

বিশ্বকাপের ফাইনালে রবিবার (৮ মার্চ) ব্যাট হাতে ঝড় তোলেন সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা- ঈশান কিশনরা। তিন তরুণের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৪ ওভারে ৪৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। শেষ বলে ফের বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান তোলেন শিবম। ভারত পৌঁছে যায় ২৫৫ রানে। শিবম ৮ বলে ২৬ ও তিলক ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন চলতি বিশ্বকাপে চরম ব্যর্থ অভিষেক শর্মা। তার মিলিয়ে মারতে থাকেন সঞ্জু স্যামসনও।

৪ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। পাওয়ার প্লে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ৯২। ১৮ বলে অর্ধশত রান করেন অভিষেক। শেষ পর্যন্ত অষ্টম ওভারে বল করতে এসে অভিষেককে (২১ বলে ৫২) ফিরিয়ে ভারতের ওপেনিং জুটি ভাঙেন রাচিন রবীন্দ্র। অভিষেক আউট হয়ে যাওয়ার পরের বলেই শতরানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু ও ঈশান কিশন। মারমুখী মেজাজে কিউই বোলারদের বেধড়ক পিটুনি দিতে থাকেন দুজনেই। ৩৩ বলেই টি টোয়েন্টিতে নিজের ষষ্ঠ অর্ধ শতরান তুলে নেন সঞ্জু। ১১.৩ ওভারে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। সঞ্জু ও ঈশানের হাতে বেধড়ক পিটুনি খেয়ে দিশেহারা হয়ে পড়েন কিউই বোলাররা। ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন ঈশান। ১৫তম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর ২০০ পার করে দেন ভারতের ‘অবাধ্য’ ব্যাটার।

১৬তম ওভারে বল করতে এসে ভারতকে জোর ধাক্কা দেন নিউজিল্যান্ডের জেমস নিশাম। বল তুলে খেলতে গিয়ে কোল ম্যাকঞ্চির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সঞ্জু। তিনি করেন ৪৫ বলে ৮৯। এ নিয়ে টানা তিন ম্যাচে শতরানের দোরগোড়া থেকে ফিরলেন। নিলামের চতুর্থ বলে মার্ক চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঈশান (২৫ বলে ৫৪)। শেষ বলে শূন্য রানে ফেরেন সূর্য যাদব। এক ওভারে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। রান ওঠার গতি শ্লথ হয়ে পড়ে। পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা মাথা ঠাণ্ডা করে ঝুঁকি না নিয়ে খেলতে থাকেন। ১৯তম ওভারে ম্যাট হেনরির প্রথম বলেই ছক্কা হাঁকান হার্দিক। পরের বলে তুলে মারতে গিয়ে কিউই অধিনায়ক স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।আউটের আগে করে যান ১২ বলে ১৮। শেষ ওভারে নিশামকে বেধড়ক পিটুনি দেন শিবম দুবে। প্রথম বলে বাউন্ডারি হাঁকান। পরের বলে ছক্কা। তৃতীয় বলেও ছক্কা মারেন। চতুর্থ বলে ফের বাউন্ডারি। সেই সঙ্গে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ