‘‌আবার আমরা সুপ্রিম কোর্টে যাব’‌, মনোনয়ন পেশ করেই সুর সপ্তমে মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মাথার উপর তখন প্রখর রোদ। আর কালীঘাটের হরিশ মুখার্জি রোড থেকে গোপালনগরের সার্ভে বিল্ডিং পর্যন্ত জনপ্লাবন। কোনও আড়ম্বর নেই। নেই কোনও বৈভব। একেবারে সাধারণ একজন গৃহস্থ মহিলা হেঁটে চলেছেন। চারদিকে তখন স্লোগান উঠল, ‘‌জয় বাংলা’‌। সব ধর্মের, বর্ণের, জাতির মানুষ পা মিলিয়েছেন। প্রবীণরা আশীর্বাদ করছেন, ছোটরা প্রণাম করছেন এবং অসংখ্য মানুষ হাত নেড়ে যেন বার্তা দিচ্ছেন, আপনি এগিয়ে চলুন আমরা সঙ্গে আছি। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের শুধু তিনি প্রার্থীই নন, ঘরের মেয়েও। আর মনোনয়ন পেশ করেই আবার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে নির্বাচন কমিশনের কাজ নিয়ে আবার প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলনেত্রী। আর তাই বিচার চাইতেই ফের শীর্ষ আদালতের দুয়ারে কড়া নাড়বেন বলে জানিয়ে দিলেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত নাম বাদ গিয়েছে। ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। সেটাও আমার আদালতে কেস করার জন্য। বাকি ৫৮ লক্ষ খোলাই হয়নি। কিছু বাদ হতে পারে, যাঁরা ডুপ্লিকেট ভোটার কিংবা মৃত ভোটার। বাকি বিচারাধীন ২৭ লক্ষের কিছু বেশি বাকি রয়েছে। তাঁদের ভোটাধিকার দেওয়া উচিত বলে মনে করি। পরে নাম তুলে কী হবে, তাঁরা তো ভোটটা দিতে পারবে না।’‌

 

অন্যদিকে এসআইআরে বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের কিছু বেশি ‘যোগ্য’ ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি ৩২ হাজারের নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা? সব কি মৃত অথবা অবৈধ ভোটার? স্পষ্ট করে জানায়নি নির্বাচন কমিশন। এই অবস্থায় দাঁড়িয়ে আবার একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এসআইআরে নাম বাদ নিয়েও সরব হন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যাঁরা বিবেচনাধীন রয়েছেন, তাঁরা জেনুইন ভোটার। তাঁরা ট্রাইবুনালে যাবেন, সেখানে নিষ্পত্তি হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানে কী?‌ আমার মাথায় ঢুকছে না। আমরা আবার যাব। বিচার চাইব সুপ্রিম কোর্টে।’‌

এছাড়া আজ, বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন। সেখান থেকে বেরিয়ে আবার এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ্ ‘‌দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাও সুপ্রিম কোর্টে আমি মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। কিন্তু ৫৮ লক্ষ খোলাই হয়নি। আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।’‌

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…