উল্টোরথ-মহরম ঘিরে সাম্প্রদায়িক অশান্তি রুখতে বিশেষ নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার (৫ জুলাই) উল্টোরথ। তার ঠিক পরের দিনই অর্থা‍ৎ শনিবার মুসলিমদের পার্বন মহরম! তিন দিন বাদে শুরু হবে আবার হিন্দুদের শ্রাবণী মেলা। ওই তিন ধর্মীয় উ‍ৎসব ঘিরে যাতে কোনও সাম্প্রদায়িক অশান্তি না বাঁধে তার জন্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্টোরথ-মহরম ও শ্রাবণী মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতেই বুধবার (২ জুলাই) নবান্নে রাজ্যের একাধিক মন্ত্রী সহ শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। সূত্রের খবর, উল্টোরথের দিন দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উ‍ৎসব যাতে নির্বিঘ্নে আয়োজিত হয় তা নিশ্চিত করতে পাঁচ মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার দিন প্রচুর ভিড় হয়েছিল দিঘায়। উল্টোরথেও তেমন ভিড় হতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। ভিড়ের কারণে যাতে পদপিষ্টের মতো ঘটনা না ঘটে সে দিকে বিশেষ নজর রাখতে বলেছেন। সেই সঙ্গে ভিন জেলা ও ভিন রাজ্য থেকে যে সব ভক্তরা উল্টোরথের দিন দিঘায় থাকবেন, তাদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় সহায়তা শিবির খোলারও নির্দেশ দিয়েছেন। রথের দিন মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় হাজির ছিলেন। তবে উল্টোরথে তিনি কলকাতায় থাকছেন। ইসকনের তরফে উল্টোরথের দিন ব্রিগেডে যে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তাতে হাজির থাকবেন।

সূত্রের খবর, উল্টোরথের পরের দিন যেহেতু মুসলিমদের পার্বন মহরম রয়েছে, তাই এবার দুদিনে বাড়তি নিরাপত্তার বন্দোবস্থ করতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও কোনও কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটতে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে পারে বলেও পুলিশ ও প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন তিনি। কেউ কোথাও সাম্প্রদায়িক অশান্তি পাকানোর চেষ্টা করলে কিংবা অশান্তিতে ইন্ধন দিলে কঠোর হাতে তা দমন করারও নির্দেশ দিয়েছেন তিনি। সংবেদনশীল ও স্পর্শকাতর এলাকাগুলোতে কেউ সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর চেষ্টা চালাচ্ছেন কিনা, তা জানতে গোয়েন্দাদেরও কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। প্রচুর ভক্ত দল ঢালতে তারকেশ্বর যাবেন। তাদের যাত্রা পথে যাতে কোনও অসুবিধা না হয় তাও নিশ্চিত করতে বলেছেন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের