প্রতিপদের পুণ্যলগ্নে হাজারের বেশি পুজো উদ্বোধন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি অদম্য। তিনি অপরাজেয়। তাঁর সঙ্গে পাল্লা দিতে গিয়ে হার মানে ঘড়ির কাঁটাও। তিনি আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই পুজো উদ্বোধনে বাকি প্রতিপক্ষদের (রাজ্যপাল থেকে অন্য দলের রাজনৈতিক নেতা) কয়েক যোজন পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এবার যেন অতীতের সব রেকর্ড ম্লান হয়ে যাচ্ছে। নবান্ন সূত্রের খবর, কলকাতা ও জেলায় এ বছর সবমিলিয়ে তিন হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বিস্ময়ের হল-প্রতিপদেই শারীরিক ও ভার্চুয়ালি মিলিয়ে হাজারের বেশি পুজো উদ্বোধন করে ফেলেছেন তিনি।

গত শনিবার মহালয়ার আগের দিনই উত্তর কলকাতার তিন প্রখ্যাত পুজোমণ্ডপের শারদো‍ৎসবের সূচনা করেছিলেন মমতা। ওই তিন মণ্ডপ হল-হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ শিবিরের রাজনৈতিক ‘শকুনরা’ যাতে তাঁর দিকে ধর্ম অবমাননার অভিযোগ না জানাতে পারেন, তার জন্য মণ্ডপে ঢোকেননি। রবিবার দেবীপক্ষের সূচনায় চেতলা অগ্রণীর মণ্ডপে চক্ষুদানের পাশাপাশি একাধিক পুজোর উদ্বোধন করেন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্রতিপদের পুণ্যলগ্নে খিদিরপুর ২৫ পল্লী থেকে উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। এর পর একে একে খিদিরপুর চুয়াত্তর পল্লী, আলিপুর কোলাহল, বেহালা নতুন দল, বেহালা বড়িশা, একচল্লিশের পল্লী, হরিদেবপুর অজেয় সংহতি, কসবা বোসপুকুর, কসবা তালবাগান, বালিগঞ্জ ২১ পল্লী, হিন্দুস্থান ক্লাব কালীঘাট মিল সংঘ–সহ একাধিক পুজোর উদ্বোধন করেন। পাশাপাশি ভার্চুয়ালি বিভিন্ন জেলার এক হাজারের বেশি পুজোর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। ২১ পল্লীর পুজো উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়-সুদীপা মুখোপাধ্যায়রা।   উদ্বোধনের সঙ্গে সঙ্গেই পুরো শারদীয় উ‍ৎসবের মেজাজ লক্ষ্য করা গিয়েছে কলকাতা-সহ জেলাতে। উদ্বোধনের পরেই বিভিন্ন মণ্ডপে উপচে পড়ছে ভিড়। উদ্যোক্তাদের করজোড়ে অনুনয় করতে হয়েছে, ‘এখনও মণ্ডপসজ্জার কাজ সম্পূর্ণ শেষ হয়নি। কিন্তু কে কার কথা শোনে।’

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র