‘‌ট্রাই টু বেস্ট সেফ মাই লাইফ’‌, বিমান বিভ্রাট নিয়ে পাইলটের প্রশংসা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার আকাশ পথে বিপত্তি হয়েছিল মুখ্যমন্ত্রীর বিমানের। আজ, শুক্রবার বিশেষ বিমানের পাইলটের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আচমকা ঝড়বৃষ্টির জেরে অবতরণের সময় গতকাল সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটতে থাকে ওই বিমান মাঝ আকাশে। সেই ভয়াবহ সময়ের অভিজ্ঞতা নিয়ে আজ, শুক্রবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক সমস্যা হওয়া সত্ত্বেও বিমানের পাইলটকে দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘‌পাইলট খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে। এয়ারক্র্যাফ্টের পাইলট অত্যন্ত ভাল ছিল।’‌ ১২ আসনের বিজনেস জেট বিমানে অন্ডাল থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল সুপ্রিমো। বিকেল ৪টের মধ্যেই কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। কিন্তু অবতরণের মুখে দমদম বিমানবন্দর এলাকায় প্রবল ঝড়বৃষ্টির শুরু হয়। যার জেরে মাঝ আকাশে দেড় ঘণ্টা চক্কর কাটে ওই বিমান।

অন্যদিকে এই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে অদল–বদল হতে থাকে দফায় দফায়। অবশেষে ঠিক হয় সড়ক পথ নয়, পূর্ব সফরসূচি অনুযায়ী আজ বিকেলে বিশেষ বিমানেই অন্ডাল উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন দুর্গাপুরে। এবার বিমানের পাইলটের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘‌পাইলট খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে। ট্রাই টু বেস্ট সেফ মাই লাইফ। এর থেকে বেশি আমি আর কিছু বলব না। আমার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সবরকম চেষ্টা করছিলেন উনি।’‌

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আকাশেই বহুক্ষণ চক্কর কাটতে থাকে ফ্যালকন–২০০০। তখন দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাইলটের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন ৩ বেজে ৩৯ মিনিট। পূর্ব বর্ধমানের অন্ডাল থেকে বিমানে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় পৌঁছনোর কথা ছিল ৩টে ৫৫ মিনিটে। মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই শহরে ঝড়বৃষ্টি শুরু হয়। লণ্ডভন্ড হয়ে যায় কলকাতা বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে ঘন্টা দেড়েক আকাশে চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। শেষপর্যন্ত গতকাল বিকেল ৫টা ১৮ মিনিটে বিমানটি নামে দমদমে। কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে অন্ডালে যাওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাইলটের এভাবেই প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের জের, সাকিবের বাড়িতে আগুন ধরাল বিএনপি কর্মীরা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা