‘অল্প জ্বরেই ভয় পা দেবেন না প্রাইভেট চক্রে’, HMPV নিয়ে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা সহ ভারতের নানা প্রান্তে থাবা বসিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। করোনার স্মৃতিকে স্মরণ করে অনেকেই ভয় পাচ্ছেন। তবে এই ভাইরাস নিয়ে এখনও চিন্তার কিছু নেই, গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রাইভেট চক্রনিয়ে সকলকে সতর্ক করলেন তিনি। সেই সঙ্গে নাম না করে বেসরকারি হাসপাতালের আকাশছোঁয়া বিল নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলাতে নেমে মুখ্যমন্ত্রী নতুন চিনা ভাইরাস নিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন। তাঁর কথায়, ‘‘ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। যদি কোনও চিন্তার কারণ হয়, তবে তা আমরাই জানিয়ে দেব।’’ ইতিমধ্যেই এই ভাইরাস এবং তার সংক্রমণ নিয়ে প্রশাসন পদক্ষেপ করেছে, তা-ও জানান মমতা। এর পাশাপাশিই সকলকে প্রাইভেট চক্রনিয়ে সচেতন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘কিছু প্রাইভেট চক্র আছে, যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। সেই ফাঁদে পড়বেন না।“

বিগত কিছুদিন ধরেই চিনে এইচএমপিভি-র একটি রূপের সংক্রমণ বেড়েছে। সেই থেকেই চিন্তা মাথাচাড়া দিয়েছে ভারতের নানা প্রান্তে। প্রথমে বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হওয়ার খবর মেলে। তাদের এক জনের বয়স আট মাস, অপর জনের তিন মাস। বেঙ্গালুরুর খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ আরও বৃদ্ধি পায় মানুষের মনে। বেঙ্গালুরুর দুই শিশুর পাশাপাশি আমেদাবাদের এক শিশু এবং মুম্বই থেকে কলকাতা আসা এক শিশুরও এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পাশাপাশি তামিলনাড়ুতেও এই ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও দুই শিশুর শরীরে নতুন ভাইরাসের সংক্রমণের খবর সামনে এসেছে।  

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!