সাত দিন লুকোচুরির পরে জিনাত বন্দি হতেই বন আধিকারিকদের ‘ধন্যবাদ’ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লুকোচুরি খেলার শেষ। অবশেষে রবিবার ধরা পরল বাঘিনি জিনাত। বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর বারুনিয়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাঁকে খাঁচাবন্দি করা হয়েছে। রাজ্যের বন দফতরের এই সাফল্যকে  এদিন সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,’ বাঘিনী জিনাত-কে সফলভাবে উদ্ধারের জন্য পশ্চিমবঙ্গের বন আধিকারিকদের জানাই অভিনন্দন। সেইসঙ্গে কৃতজ্ঞতা  জানাই জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মী ও স্থানীয় জনগণকে।  আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধু বাঘিনি রক্ষা হয়নি  সেইসঙ্গে আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা পেয়েছে ।  বনপ্রাণীকে সংরক্ষণের এদিনের ঘটনা দলবদ্ধ কাজের এক উজ্জ্বল উদাহরণ। এই অসামান্য কাজের জন্য আপনাদের জানাই ধন্যবাদ।‘

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ভাগ্য প্রকল্প থেকে ৩ বছরের জিনাতকে ওড়িশার ময়ূর ভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েকদিনের ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের পর রেডিও কলার গলায় পড়িয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সেই জঙ্গল থেকে সেই ঝাড়খণ্ডের দিকে হাটা দিয়েছিল। কয়েক দিন ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরে ঝাড় গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটোচুয়া জঙ্গলে ঢুকে পড়েছিল সে। এরপর সেখান থেকে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছে গিয়েছিল বাঘিনী। শনিবার সকালে সেখান থেকে আস্তানা বদলে পৌঁছে গিয়েছিল গোঁসাইডিহি গ্রামে। একটি আস্ত ছাগল মেরে খেয়েছিল বাঘিনী। শনিবার ভোরে বাঘিনীর গর্জন শুনতে পেয়েছিল গোঁসাইডিহি গ্রামের গ্রামবাসীরা। বাঘিনীর গলায় থাকা রেডিও কলার তার সিগন্যাল অনুসরণ করে বন দপ্তরে কর্মীরা সেখানে পৌঁছেছিল। এরপর বনদপ্তর জানতে পেরেছিল ওই গ্রামের অদূরে মুকুটমনিপুর জলধারা লাগোয়া ছোট জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘিনী। গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল নাইলন দড়ি দিয়ে। গ্রামবাসীদের ওপর বাঘিনীর হামলা ঠেকাতে রাস্তা ও জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। জঙ্গলে একাধিক খাঁচা পাতার পাশাপাশি দুটি মহিষকে টোপ হিসেবে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে এ রাজ্যের জঙ্গল থেকে অন্য রাজ্যের জঙ্গলে আস্তানা বারে বারে বদলে নাকে দড়ি দিয়ে বন দফতরকে ঘোরানোর পর ঘুম পাড়ানি গুলিতে রবিবার বিকেলে ধরা পড়ল  জিনাত।

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি