বিধানসভা ভোটে ভবানীপুরে ব্যবধান বাড়ানোর রণকৌশল নিয়ে ৮ কাউন্সিলরের সঙ্গে বৈঠক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছাব্বিশের নির্বাচনে ২১৫ আসনের নীচে কোনও মতেই নামা যাবে না। এমনটাই টার্গেট দিয়েছেন তৃণমূল সুপ্রিম । জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি । এই আবহে  বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশ শেষ হতেই তড়িঘড়ি নিজের কেন্দ্রের ( ভবানীপুর ) আট তৃণমূল কাউন্সিলরের বিশেষ বৈঠক সাড়লেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।  সেখান থেকেই দলীয় নেতাদের দিলেন বিশেষ নির্দেশ । 

জানা গিয়েছে, ওইদিন বৈঠকে উপস্থিত ছিলেন ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সন্দীপ বক্সী, দেবলীনা বিশ্বাস, কাজরী বন্দ্যোপাধ্য়ায়, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু -সহ বেশজন । তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে চান ভবানীপুরের উন্নয়ন, সকল প্রকল্পের সুবিধা পুরসভার মানুষরা পাচ্ছেন কিনা । সেইসঙ্গে কাউন্সিলারদের ভোটার  তালিকার স্ক্রুটিনির নির্দেশ দেন তৃণমূল সুপ্রিম । বলা বাহুল্য, ছাব্বিশের নির্বাচনের জন্য ২০২৪ সাল থেকে থেকেই পুর এলাকাগুলি সংগঠনকে মজবুত করতে নেমে পড়েছে তৃণমূল। এই আবহে নিজের কেন্দ্রের কাউন্সিলারদের কড়া নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিম । 

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর সামনে এসেছিল এক তথ্য । সেখানে বলা  হয় , পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৭টিতে পিছিয়ে শাসকদল। যা নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম । আর এখন সামনেই আরও বড় পরীক্ষা। সেইজন্য পুরসভায় যাতে না কোন গলদ থাকে তাই বিধানসভা নির্বাচনের আগেই কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ