নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন কর্মীদের হাজিরার

বুধবার দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে ফের সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীরা অফিসে এসেছেন কি না, কাজ ঠিক মতো হচ্ছে কি না, বুধবার আচমকা পরিদর্শন করে খোঁজ নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বুধবার দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব। প্রথমে ছয় তলায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১২ তলায় অর্থ দফতরের যান তিনি। সেখানে অর্থ সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। পাশাপাশি কর্মীদের পরিবার-পরিজনের কুশল সংবাদও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। তাঁদের ছেলেমেয়ে কেমন আছেন তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দফতরের কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দফতরের সচিবের কাছ থেকে জানতে চান, ফাইল কেন এত জমে আছে।

উল্লেখ্য এর আগে আচমকা স্বরাষ্ট্র দফতর ও পার্বত্য বিষয়ক দফতরে আচমকা হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় ডিএ আন্দোলনে সামিল হয়েছিলেন কর্মীদের একাংশ। মুখ্যমন্ত্রী কর্মীদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত বকেয়া ডিএর দাবিতে এখনও লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এর ফলে বিভিন্ন দফতরে কর্মীর অভাবে কাজ এগোচ্ছে না। গোটা বিষয়টি নিজের চোখে দেখার জন্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট করেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে