কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে বাধা, ক্ষোভ উগরে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবার তো কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করে রাজভবনের ভেতরে। এবারে ওরা কেন্দ্র থেকে এসএসবি’র দুটি টিম নিয়ে এসেছে। তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ডকে ভেতরে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। এটা কেন? রবিবার রাজভবনে রাজ্যপালের আমন্ত্রণে চা- চক্রের অনুষ্ঠানে যোগ দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

তিনি বলেন, রাজভবনের(Rajbhavan) ভেতরে যে অনুষ্ঠান হচ্ছে তার খরচ রাজ্যসরকার বহন করে। কলকাতা পুলিশের ব্যান্ডকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। অথচ তারাই কিন্তু আইন-শৃঙ্খলা কন্ট্রোল করে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,রবিবার বিকেলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে চা – চক্রের আসরে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে কলকাতা পুলিশের ব্যান্ড কে প্রবেশ করতে না দিলে প্রতিবাদ করেন। তিনি জানিয়ে দেন, যদি কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনের ভেতর প্রবেশের অনুমতি না পায় তাহলে তিনি রাজভবনের গেটেই দাঁড়িয়ে থাকবেন। খবর যায় রাজভবনে অন্দরে।

এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ডকে(Kolkata Police Band) রাজভবন এর ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তারা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নিজেদের পারফরম্যান্স তুলে ধরেন দেশাত্মবোধক গানের ব্যান্ডের মাধ্যমে। রাজভবনের সঙ্গে একাধিকবার নানা ইস্যুতে রাজ্যের শাসকদলের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। একাধিক বিল সই না করে ফেলে রাখার অভিযোগে বারবার শাসকদলের মন্ত্রীদের সরব হতে দেখা গিয়েছে।

রাজ্যের শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসুকে(Education Minister Bratya Basu) একাধিকবার রাজ্যপালের শিক্ষা ক্ষেত্রে নানা ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিধানসভায় উপস্থিতি এবং নতুন বিধায়কদের শপথ গ্রহণ করানোকে কেন্দ্র করে মত বিরোধ দেখা দিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে। রাজভবনে সাধারণতন্ত্র দিবসে চা -চক্র অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে এন্ট্রি না দেওয়াকে কেন্দ্র করে মতবিরোধ নতুন সংযোজন হল।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ