দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্গাপুজোর আনন্দে যেন পকেটের চাপ কিছুটা কমে, সেই লক্ষ্যেই রেশন গ্রাহকদের জন্য বিশেষ উৎসবের প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সাধারণ মানুষের চিন্তার মাঝেই বড়সড় স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড় ঘোষণা করে জানালেন, এবার রেশন দোকান থেকেই অর্ধেক দামে মিলবে ময়দা, চিনি ও সুজি। শুধু তাই নয়, রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ড প্রাপ্ত পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।   

শনিবার (৩ অক্টবর) নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিশেষ ফেস্টিভ প্যাকেজের আওতায় রেশন গ্রাহকরা ৫০ শতাংশ ছাড়ে নির্দিষ্ট খাদ্যসামগ্রী কিনতে পারবেন। এই প্রকল্পের জন্য খাদ্য দপ্তরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পুজোর সপ্তাহে রাজ্যের ৮ কোটিরও বেশি জনগণ ৫০ শতাংশ ছাড়ে এই সামগ্রী পাবেন। বাকি ৫০ শতাংশ দাম বহন করবে রাজ্য সরকার। ১৫০ কোটি টাকা খাদ্য দপ্তরকে বরাদ্দ করা হয়েছে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সুজির প্রক্রিয়া চলছে। দ্রুত আমরা তা সম্পূর্ণ করা হবে।’  মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ কেজি ময়দা মিলবে ১৯ টাকা, ১ কেজি চিনি মিলবে ৩০ টাকায়। তবে সুজির দাম এখনও জানানো হয়নি।  

আরও পড়ুন: সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

মুখ্যমন্ত্রীর কথায়, ‘ইতিমধ্যে ময়দা ও চিনির ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সুজির ক্ষেত্রে ৫০০ গ্রাম করে দেওয়া হবে। টেন্ডার প্রক্রিয়া চলছে। পুজোর সপ্তাহে দেওয়ার প্রচেষ্টা করছি।’ পুজোর মরশুমে বাড়িতে নানা ধরনের খাবার তৈরির চল রয়েছে। মিষ্টি থেকে শুরু করে নোনতা খাবার, সবেতেই প্রয়োজন হয় ময়দা, চিনি ও সুজির। ফলে উৎসবের আগে এই তিনটি সামগ্রী কম দামে পাওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য বাড়তি সুবিধা বলেই মনে করা হচ্ছে।

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের