সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি পরিষেবার জন্য আবেদন করতে গিয়ে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়ায়। ‘সেবা সেতু’ শিবিরকে কেন্দ্র করে চাপড়া বিডিও অফিসে ফর্ম পূরণের জন্য আবেদনকারীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি দফতর চত্বরেই কয়েকজন ব্যক্তি টাকা নিয়ে ফর্ম পূরণ করছেন বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

রাজ্যের অন্যান্য এলাকার মতো নদিয়ার চাপড়াতেও শুরু হয়েছে ‘সেবা সেতু’ কর্মসূচি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই একাধিক এলাকায় শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পগুলিতে অন্নপূর্ণা প্রকল্প, বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের সুযোগ রয়েছে। চাপড়া বিডিও অফিসের শিবিরে পরিষেবা নিতে ভিড় করছেন বহু মানুষ। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা মহিলাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। কেউ কেউ একাধিকবার ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারেননি বলেও দাবি করেছেন।

আরও পড়ুন: WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

এর মধ্যেই অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র করে টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আবেদনকারীদের একাংশের দাবি, বিডিও অফিসের ভিতরেই কয়েকজন ব্যক্তি চেয়ার পেতে বসে ফর্ম পূরণের কাজ করছেন। তাঁদের কাছ থেকে প্রতিটি ফর্মের জন্য ৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগকারীদের আরও দাবি, মুখ্যমন্ত্রীর ছবির নীচে বসে এই টাকা নেওয়ার ঘটনা ঘটছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করার জন্য যেখানে কোনও অতিরিক্ত টাকা দেওয়ার কথা নয়, সেখানে কেন টাকা দিতে হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। বিষয়টি সামনে আসার পরেই চাপড়া বিডিও অফিস চত্বরে শুরু হয়েছে আলোচনা। সত্যিই কি আবেদনকারীদের কাছ থেকে ফর্ম পূরণের জন্য টাকা নেওয়া হচ্ছে? কার অনুমতিতে সরকারি দফতর চত্বরে এই কাজ চলছে? অভিযোগের পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান