কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ব ভারতে সেরা। স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা। সমগ্র ভারতবর্ষে কলকাতা মেডিকেল কলেজ সত্তর শতাংশ নম্বর পেয়েছে। নিঃসন্দেহে যা গোটা পূর্ব ভারতের মধ্যে সর্বোচ্চ নম্বর। মিলবে আর্থিক পুরস্কারও। গবেষণার তরুণ রাজ্য সরকারি হাসপাতাল গুলিকে স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর। এবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে(Kolkata Medical College Hospital) ১.২৫ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলো আই সি এম আর।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে গবেষণার ভালো ফলের জন্য এক কোটি পঁচিশ লাখ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি গবেষণার কাজে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই গবেষণা কলকাতা মেডিকেল এবং আইসিএমআর যৌথভাবে করবে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার(Super) অঞ্জন অধিকারী জানান, ভালো গবেষণা করেছি। তাই এই স্বীকৃতি মিলেছে। আগামী দিন আরো ভালো করে কাজ করতে হবে আমাদের। বড় চ্যালেঞ্জ নিতে হবে।

তিনি জানান, মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত বছর এবং সেসব কোথায় কোথায় প্রকাশিত হয়েছে ও কতজন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন এই কটি মানদন্ডের উপর বিবেচনা করে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। তাতেই গোটা পূর্ব ভারতে সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে পৌঁছেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল।আরজি কর (RG Kar)কান্ডের জেরে প্রতিদিন চিকিৎসা পরিষেবা কে সামনে রেখে বিরোধীরা যখন নানা ধরনের অভিযোগ নিয়ে সোচ্চার হয় ,সেই সময় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ব ভারতে ‘সেরা স্বীকৃতি’ পাওয়ায় যোগ্য জবাব বলে মনে করছে ওয়াকিবহল মহল।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ