‘আদর্শ আচরণবিধির মধ্যে ষড়যন্ত্র, কমিশন অদ্ভুতভাবে নীরব’, ট্যুইট অভিষেকের

NIA’র SP ধনরাম সিং এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল। পরে ট্যুইট করলেন অভিষেকও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরকাণ্ডে NIA এবং বিজেপির(BJP) মধ্যে ‘যোগসূত্র’ রয়েছে। এমনকি, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ২০২২ সালের পুরনো মামলার তদন্তে গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের দাবি, NIA’র SP ধনরাম সিংয়ের(Dhanram Singh) বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। সাদা প্যাকেটে মুড়ে টাকার লেনদেন হয়। সেখানে তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে কথাবার্তা হয়। তৃণমূলের সেই সাংবাদিক বৈঠকের পরে পরেই ট্যুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনি লিখলেন, ‘আদর্শ আচরণবিধির মধ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই যোগসাজশ অব্যাহত থাকলেও নির্বাচন কমিশন অদ্ভুতভাবে নীরব। ভোট সুষ্ঠু ভাবে পরিচালনার ক্ষেত্রে নিজেদের দায়িত্বে অবহেলা করছে তারা।’   

এদিন কুণাল ও চন্দ্রিমা সাংবাদিক বৈঠকে দাবি করেন, গত ২৬ মার্চ সন্ধ্যায় কলকাতার কান ঘেঁষে থাকা নিউটাউনে NIA’র SP ধনরাম সিংয়ের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। প্রায় ঘণ্টা খানেক তিনি সেখানে ছিলেন। এদিন এই প্রসঙ্গে কুণাল দাবি করেছেন যে, ‘২৬ মার্চ সন্ধ্যায় NIA’র SP ধনরাম সিংয়ের বাড়িতে Entry নিয়েছিলেন জিতেন তিওয়ারি।’ কুণালের অভিযোগ, ধনরামকে তৃণমূল নেতাদের একটি তালিকা ধরিয়ে দেন জিতেন্দ্র। ধনরামকে বলা হয় ভোটের আগে কোন কোন তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটও ওই অফিসারকে দেন বিজেপি নেতা। তাতে টাকা আছে কি না, পুলিশ তার তদন্ত করুক। গোটা বিষয়টি হয়েছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর যখন নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। ওই দিন জিতেনের মোবাইলের টাওয়াল লোকেশন দেখা হোক বলেও এদিন দাবি করেন কুণাল।

একই সঙ্গে কুণাল এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘সেদিন আর কোথায় কোথায় জিতেন ফোন করেছিলেন, সেটাও তদন্ত করা হোক। ধনরামের মতো অফিসারেরা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এনআইএ তদন্ত হচ্ছে। অবিলম্বে ধনরামকে বাংলা থেকে দূর করে দিতে হবে। যদি কেউ এটা মানতে না-চান ২৪ ঘণ্টার মধ্যে আমরা ভিডিয়ো রিলিজ় করে দেব। দেখিয়ে দেব, এনআইএর এসপির বাড়িতে ঢুকছেন জিতেন্দ্র তিওয়ারি।’ তৃণমূলের তরফে এদিন আরও জানানো হয়েছে যে, গোটা বিষয়টি নিয়ে তাঁরা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। যেভাবে ২০২২ সালের ঘটনা তুলে এনে ভূপতিনগরে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে তাতেই পরিষ্কার যে, ভূপতিনগরের ঘটনা বিজেপি এবং NIA’র পরিকল্পিত ষড়যন্ত্র। তাই অবিলম্বে ধনরাম সিংকে গ্রেফতার করতে হবে বলেও এদিন দাবি করে তৃণমূল(TMC)।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত