সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

মাল্টিপ্লেক্সে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই দম্পতিকে চরম মারধর। রবিবার (২০ সেপ্টেম্বর) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কসবার একটি নামী শপিং মলের মাল্টিপ্লেক্সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাল্টিপ্লেক্সে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই দম্পতিকে চরম মারধর। রবিবার (২০ সেপ্টেম্বর) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কসবার অ্যাক্রোপলিস শপিং মলের মাল্টিপ্লেক্সে। ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ সোমবার (২১ সেপ্টেম্বর) আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ঠিক কী ঘটেছিল? রবিবার ছুটির দিন থাকায় ওই তরুণী তাঁর স্বামী ও বন্ধুবান্ধবদের নিয়ে শপিং মলের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা হলের ভিতরেই তাকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন একদল যুবক।
প্রায় ৫-৬ জন ছিলেন তাঁদের মধ্যে। এমনকি ওই তরুণীর বান্ধবীদের সঙ্গেও অভব্য আচরণ করতে থাকে যুবকের দল। তরুণীর গায়েও হাত দেয়। অশ্লীলতা করতে থাকে। যার ফলে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তরুণী ও তাঁর স্বামী। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করতেই যুবকের দল তাঁদের উপর চড়াও হয়। তাঁদেরকে মাটিতে ফেলে মারধর শুরু করে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করে অভিযুক্তরা।
এরপরেই পুলিশ ৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আর নির্যাতিত দম্পতি যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন৷ সেই ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মহিলাদের উদ্দেশে অশালীন আচরণ, শ্লীলতাহানির অভিযোগ, মারধর এবং হুমকি দেওয়া সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ ধৃতদের আজই আদালতে পেশ করা হবে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা কোথাকার বাসিন্দা তা জানা যায়নি। 

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক