কলকাতায় রামনবমীর মিছিলে বাধা নয়, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে রামনবমীর মিছিলের প্রস্তুতি পর্ব ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। কাশিপুর থেকে রবীন্দ্রসরণি, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ সর্বত্র পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার জানিয়ে দেন ৮০’র থেকে বেশি রামনবমীর মিছিল শহরে করার জন্য কলকাতা পুলিশের কাছে সংগঠকরা আবেদন জানিয়েছেন। কলকাতা পুলিশের রামনবমীর মিছিল করাতে কোন আপত্তি নেই। সকলকেই কলকাতা পুলিশ স্বাগতম জানাচ্ছেন রামনবমী(Ramnavami) পালন করার জন্য। তবে সাধারণ মানুষের যাতে কোথাও অসুবিধা না হয় সে কথা মাথায় রাখতে হবে মিছিলের উদ্যোক্তাদের।

ডিসি থেকে উচ্চপদস্থ প্রায় ৫০ জন আইপিএস(IPS) অফিসার রবিবার রাস্তায় থাকবেন। প্রচুর সংখ্যক পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হচ্ছে রামনবমীর মিছিল উপলক্ষে। মহামান্য হাইকোর্ট রামনবমীর মিছিলে উদ্যোক্তাদের জন্য বেশ কিছু গাইডলাইন(Guideline) দিয়েছে। সেই গাইডলাইন মিছিল উদ্যোক্তাদের মানতে হবে তাই ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। তাতে কতগুলি গাড়ি শোভাযাত্রায় নেওয়া যাবে তা সম্বন্ধে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে।

সেই ব্যতীত আর কোন অতিরিক্ত গাড়িকে রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দেবেনা কলকাতা পুলিশ। ধাতব অস্ত্র নিয়েও কলকাতার পুলিশ কমিশনারের স্পষ্ট মন্তব্য হাইকোর্ট(HighCourt) শোভাযাত্রায় কি ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে তা নিয়ে গাইডলাইন দিয়েছে। কলকাতা পুলিশ সেই গাইডলাইনকে অনুসরণ করবে। কোথাও কোন শোভাযাত্রাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কলকাতা পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও পুলিশ কমিশনার এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়