সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর থানার সামনে সব্যসাচী দত্তকে (Sabyasanchi Dutta) ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার সকালে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম-গোবর-টমেটো ছুড়ল জনতা। তাঁকে দেখেই চোর ও তোলাবাজ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার সকাল থেকেই বিধাননগর থানার সামনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় আচমকাই ভিড়ের মধ্যে থেকে উড়ে আসে ডিম, গোবর, টমেটো। কোনওরকমে গার্ড করে গাড়িতে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি বিধাননগর আদালতের বাইরেও উত্তেজনা ছড়িয়েছে। আদালত চত্বরে আগে থেকেই উত্তেজিত জনতা স্লোগান দিতে শুরু করেন। তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাঁর দিকে এদিন গোবরও ছোড়া হয়েছে। গাড়ির ভিতরে কাগজ দিয়ে মুখ ঢাকতে দেখা যায় সব্যসাচী দত্তকে। আদালতের বাইরেও জড়ো রয়েছেন বহু মানুষ। গ্রেফতার হওয়া অভিযুক্তকে আদালতে পেশ করার আগে নিয়ম অনুযায়ী মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। মঙ্গলবার সকালে সব্যসাচী দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোনও বিশৃঙ্খলা যাতে না ছড়ায়, তারজন্য হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। 

সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। খুনের হুমকি, মানসিক নির্যাতনের অভিযোগও করেছেন ওই ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী ব্যবসায়ী বলেছেন, ২০১৮ সালে অভিযোগ করলেও পুলিশ কিছু করেনি। তাই নতুন করে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা তোলা চাওয়া হয়েছিল। 

 

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা