৩০ একর জমিতে ২০০ কোটির সাইকেল কারখানা খড়গপুরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খড়গপুরে বিদ্যাসাগর শিল্পতালুকে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার কথা ঘোষীত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নজর দিয়েছিলেন স্কুলছুট রুখতে। আর সেই স্কুলছুট রুখতে গিয়েই রাজ্য সরকারের নজরে এসেছিল জেলায় জেলায় গ্রামীণ এলাকায় পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়ার জন্য ও যাতায়াতের ক্ষেত্রে সমস্যা থাকায় অনেকেই স্কুলড্রপ করছে। সেই স্কুলছুটদের মধ্যে আবার একটা বড় সংখ্যা ছিল মেয়েদের। এই সমস্যার সমাধান করতেই মুখ্যমন্ত্রী কার্যত যুগান্তরকারী দুটি পদক্ষেপ নেন। একটি ছিল সব স্কুল পড়ুয়াদের জন্য ‘সবুজসাথী’(Sabujsathi) প্রকল্প চালু করে তাদের সাইকেল(Cycle) প্রদান করা এবং ছাত্রীদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করা। দেখা যাচ্ছে কোভিডকালের আগে পর্যন্ত প্রতি বছর রাজ্য সরকারকে প্রায় ১০ লক্ষ সাইকেল বেসরকারি সংস্থার কাছ থেকে কিনতে হত। কিন্তু সেই সাইকেল তৈরি হত ভিন রাজ্যে। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চাইছিলেন এই সাইকেল গড়ার কারখানা তৈরি হোক এই রাজ্যে। সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এতদিনে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে(Kharagpur) বিদ্যাসাগর শিল্পতালুকে(Vidyasagar Industrial Park) সেই সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার কথা ঘোষীত হল।

চলতি জঙ্গলমহল সফরে মঙ্গলবার মেদিনীপুর টাউনে এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই প্রশাসনিক বৈঠক থেকেই বিদ্যাসাগর শিল্পতালুকে ৫জন শিল্পপতির হাতে মোট ৩০ একর জমি তুলে দেওয়া হয় সাইকেল তৈরির কারখানা নির্মাণ করার জন্য। ওই ৫জন শিল্পপতির মধ্যে এদিন অবশ্য বৈঠকে ৪জন উপস্থিত ছিলেন। এরা হলেন অজয় ঘোষ, নারায়ণ অগ্রবাল, সুবীর ঘোষ ও জয় বার্ডিয়া। এই সাইকেল কারখানায় মোট ২০০ কোটি টাকা বিনিয়োগ হবে ও রাজ্য সরকার এই সংস্থা থেকে প্রতি বছর ৯ লক্ষ সাইকেল কিনবে। তারপর যত সাইকেল থেকে যাবে তা রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি করা হবে। এই সাইকেল কারখানা তৈরি হওয়ার পরে প্রায় ৫ হাজার মানুষ প্রত্যক্ষ ভাবে চাকরি পাবেন। কারখানা পুরোদমে চালু হলে বছরে ১১ লক্ষ সাইকেল উৎপাদিত হবে।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী একদিকে যেমন জেলা প্রশাসনকে কড়া নজর রাখতে বলেছেন যাতে এই শিল্পপতিদের কোনওরকম জুলুমবাজির মুখে পড়তে না হয়, তেমনি ওই শিল্পপতিরা মুখ্যমন্ত্রীকে জানান তাঁরা ভবিষ্যতে খড়গপুরে একটি সাইকেল হাব গড়ে তুলতে চান। শিল্পপতিদের দাবি, সাইকেল তৈরি করতে যে সব পার্টস লাগে সেই সব পার্টস তৈরির আলাদা আলাদা কারখানা আছে। খড়গপুরে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলা হলে তার পাশাপাশি আরও অনুসারি শিল্পও গড়ে উঠবে যা এলাকায় আরও বেশি করে কর্মসংস্থান তৈরি করবে। এমনকি খড়গপুরে তৈরি সাইকেল তাঁরা বিদেশেও রফতানি করতে চান যা শুনে খুব খুশি হন মুখ্যমন্ত্রী।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির