বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, দুদিন তাপমাত্রা বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এরফলে আগামীদিন দু-তিন দিন তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এরফলে বড়দিনের দিন শীতের আমেজ বজায় থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেড়ে গিয়েছে। ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা ও তাঁর পাশ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে। আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ও রবিবার সিকিমে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাত হওয়ায় এর প্রভাব পড়বে দার্জিলিঙয়ের পার্বত্য এলাকায়। তবে এই এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কুয়াশার চাদরে ঢেকে থাকবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিমের পার্বত্য এলাকাতেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক