‘চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু’, হাসপাতালের বিরুদ্ধে দায়ের অভিযোগ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে মহেশতলায় এক বেসরকারি হাসাপাতালে ধুন্ধুমার। মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগী মৃত্যুকে কেন্দ্র করে মহেশতলায় এক বেসরকারি হাসাপাতালে ধুন্ধুমার। মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে। একইসঙ্গে তাঁদের অভিযোগ, কারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা করা হয়। এই ঘটনায় মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আনন্দ নগরের বাসিন্দা উনচল্লিশ বছর বয়সী সন্তোষ যাদব। গলব্লাডারের পাথর নিয়ে চিকিৎসার জন্য মহেশতলার বদ্দিরবাদ এলাকার একটি নার্সিংহোমে ভর্তি হন সন্তোষ। সন্তোষের পরিবার জানায়,  স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নার্সিংহোমে চিকিৎসা করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা হলে অস্ত্রোপচারেও খরচ কম হবে। সেই কারণে ওই হাসপাতালে রবিবার মাঝরাতে সন্তোষকে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন। ভর্তি করা হয় বেসরকারি ওই হাসপাতালে। কিন্তু পরিবারের অভিযোগ,  ভর্তি হওয়ার পর থেকে রোগীকে ঠিক মতো চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার থেকে বুধবার রাত পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষ শুধুমাত্র স্যালাইন দিয়ে রোগীকে ফেলে রেখেছিল বলে পরিজনরা অভিযোগ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাত ন’টার সময় হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষের পরিবারের লোকজনকে জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল থেকে এমন খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় সন্তোষ যাদবের পরিবারের লোকজন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, আইসিইউতে ভর্তি রোগী নিথর অবস্থায় পড়ে রয়েছে। রোগীর মৃত্যু হয়েছে বলে তারা সন্দেহ করেন। এর পর রোগীর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে আইসিইউ ভাঙচুর চালান। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ মৃতের পরিবারের দাবি, কলকারখানায় ঝালাইয়ের কাজে যে ধরনের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয়, সেই সিলিন্ডার দিয়ে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। হাসপাতালে কোনও পরিকাঠামো নেই বলে অভিযোগ তাদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের লোকেরা মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু