ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার তদন্তে গতি এনেছে কলকাতা পুলিশ। ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করা হয়। একইসঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার কাজ চলছে। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিন তদন্তের স্বার্থে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পার্ক সার্কাসের ঘটনায় যেভাবে পুনর্নির্মাণ করা হয়েছিল, একই পদ্ধতিতে ধর্মতলাতেও গোটা ঘটনা খতিয়ে দেখা হয়। এর আগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত ১১ জনের নাম প্রকাশ করেছে কলকাতা পুলিশ। তারা জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। বছর তিরিশের ইরফানের বাড়ি জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনে। আমহার্ট স্ট্রিটের বছর পঞ্চাশের আরশাদ আলি, তিলজলার বছর ছাব্বিশের মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর বছর আটচল্লিশের মহম্মদ আলমগির, জোড়াসাঁকোর বছর উনিশের ইমরান আহমেদ, জোড়াসাঁকোর বছর সাতচল্লিশের খালিদ রেজা, বেনিয়াপুকুরের বছর বিয়াল্লিশের জমির আহমেদ, কড়েয়ার বছর তিরিশের মহসিন খান এবং কড়েয়ার বছর আটত্রিশের দীপক ভৌমিক। কড়েয়ার বাসিন্দা শাহবাজ। অন্যদিকে গ্রেফতার হয়েছে  মহম্মদ জহিরউদ্দিন, বছর উনত্রিশের মহম্মদ সলমান হোসেন তিনি রাজাবাগানের বাসিন্দা। আর গ্রেফতার হয়েছে জহিরুদ্দিন মাল। সোমবার অর্থাৎ আজ নতুন দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও খোঁজ চলছে। 

আরও পড়ুন: জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

প্রসঙ্গত, শুক্রবার নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন পড়ুয়ারা। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমর্থনও ছিল। তবে মিছিল ধর্মতলায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ও জুতো ছোড়া হয়। সেই সঙ্গে কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনাও সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সূত্রের খবর, তদন্ত চলাকালীন পুলিশের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। ধৃতদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক পরিচয় এবং ঘটনার দিন তাঁদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। তবে এই বিষয়ে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। এদিকে, গতকাল রবিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে প্রযোজ্য আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রয়োজনে আগামী দিনে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর