‘দুর্ভাগ্য আমার, পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল’, স‍ৎ ছেলের মৃত্যুতে মর্মাহত দিলীপ   

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য বিয়ে হয়েছিল মায়ের। ছেলে মায়ের বিয়েতে খুশিও ছিলেন। আচমকায় যেন ছন্দপতন। মঙ্গলবার রহস্য মৃত্যু হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফ প্রীতমের। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন রিঙ্কু। আরজি কর হাসপাতালে প্রীতমের দেহের ময়না তদন্ত হয়।

প্রাথমিক রিপোর্টে প্রকাশ ২৬ বছর বয়সী যুবকের হৃদযন্ত্র, লিভার কিডনি স্বাভাবিকের তুলনায় অনেক বড় ছিল। রক্তচাপজনিত সমস্যা থাকলে এমনটা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অ্যাকিউট হেমারেজিক প্যাংক্রিয়াটিটিসে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের, এমনই মত তাঁদের। নিমতলা মহাশ্মশানে হবে সৃঞ্জয় ওরফ প্রীতমের শেষকৃত্য। হাসপাতালে এসেছিলেন সৃঞ্জয়ের নিজের বাবা রাজা দাশগুপ্ত। এসেছিলেন প্রীতমের কাছের মানুষ দিলীপ ঘোষ। নিজ ঔরসজাত সন্তান না হলেও সৃঞ্জয় ছিলেন দিলীপের কাছে পুত্রসম।

তাই প্রীতমের মৃতদেহর সামনে দাঁড়িয়ে তাঁকে দেখা গেল ‘পুত্র’র গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে। সন্তান শোকে অস্থির রিঙ্কু মজুমদার ও রাজা দাশগুপ্ত। শোক গ্রাস করেছে দিলীপকেও। কথাতেই হয়েছে তার বহিঃপ্রকাশ। দিলীপ ঘোষ এদিন বলেন “একটা জলজ্যান্ত ছেলে চলে গেল। আমি তো কিছুই জানতে পারিনি প্রথমে। ওর মা রান্না করছিল, একটা ফোন পেয়ে দৌড়ে চলে যায়। এই শোক বর্ণনার ভাষা নেই আমার। আমাদের বিয়ের আগে থেকেই ওর সঙ্গে পরিচিত ছিলাম। ওকে ইডেনে খেলা দেখতেও নিয়ে গিয়েছিলাম। স্বভাবতই আমার মধ্যেও মোহ এসে গিয়েছিল।”

প্রীতমের মা ও দিলীপ ঘোষের স্ত্রী বিজেপি মোর্চার নেত্রী রিঙ্কু দেবী জানিয়েছেন, কয়েকদিন থেকে প্রীতমের কথাবার্তায় অস্বাভাবিকতা এসেছিল। বছর দেড়েক আগে হঠাৎ অজ্ঞানও হয়ে গিয়েছিলেন ছেলে। প্রীতমের নিউরোর সমস্যা ছিল। কিন্তু ইদানিং নিয়মিত ওষুধও খেতেন না।

প্রীতম নাকি বন্ধুদের আফশোস করে বলতেন তাঁরা ফিরে গিয়ে বাড়িতে বাবা মার মুখ দেখতে পায়। তাঁর ক্ষেত্রে সেই সুযোগ নেই। মায়ের মন বুঝেছিল ছেলে মানসিকভাবে একাকিত্বে ভুগছেন। রিঙ্কু মজুমদার জানিয়েছেন ছেলে চেয়েছিল মায়ের সঙ্গে থাকতে। তিনিও ভেবেছিলেন এ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলবেন। রবিবার দিলীপের বাড়িতেও কেক কেটেই মাদার্স ডে’ সেলিব্রেৎ করেন প্রীতম। সবই হল, কিন্তু একসঙ্গে আর মা ছেলের আর থাকা হল কই! তার আগেই সব শেষ।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা