বিজেপির প্রার্থী হতে চেয়ে আবেদন দিলীপ পত্নী রিঙ্কুর, কোন -কোন আসনে দাবি জানালেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে গোনা কয়েকটা দিন পরেই হবে বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসক-বিরোধী উভয় দলই নিজেদের হয়ে প্রচারে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে হাড্ডাহাড্ডি। ইতিমধ্যেই প্রার্থী বাছাই পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সকলের বিশেষ নজর থাকবে বিজেপির প্রার্থী তালিকার উপর।  এই আবহেই সামনে এসেছে বিরাট খবর। বিজেপির প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদার। শুধু ইচ্ছাপ্রকাশ নয় বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিয়েছেন দিলীপ  পত্নী। 

 সূত্রের খবর, গত  ৩১ জানুয়ারি শনিবার নিজের জীবনপঞ্জি জমা করেছেন রিঙ্কু মজুমদার। ওইদিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে তাঁর এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু ।  ওই জীবনপঞ্জি অনুযায়ী জানা গিয়েছে  দিলীপ জায়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন । রিঙ্কুর প্রথম পছন্দ মেদিনীপুর শহর, তারপর বীজপুর এবং শেষে তিনি নিউটাউনের কথা উল্লেখ করেছেন। এই তিন আসনের মধ্যে একটি থেকে বিজেপির প্রতীকে লড়তে চেয়েছেন তিনি। জীবনপঞ্জির প্রতিটি লাইনে তিনি  বিজেপিতে তাঁর কাজের কথা লিখেছেন।

আরও পড়ুন: প্রতীকুরের সঙ্গে সিপিএম ছাড়ছেন আরও একাধিক নেতা, থরহরিকম্প আলিমুদ্দিনে

রিঙ্কু তাঁর জীবনপঞ্জির প্রথমেই লিখেছেন, তিনি বিজেপির তৃণমূল স্তরের কর্মী এবং সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী । তুলে ধরেছেন দলের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের কথা। তিনি বর্তমানে কী কী করেন তাও উল্লেখ করেছেন।   বলা ভালো, বিয়ে করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দলে কোণঠাসা দিলীপ ঘোষ। এমনকি বাংলায় প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পান না। ভোটের আগে দিলীয় কর্মকাণ্ড থেকেও তাঁকে ব্রাত্য করে রাখা হয়। সেই আবহে দিলীপ ঘরনীর বিজেপি প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে বড় ঘটনা। রিঙ্কু মজুমদারের এই আবেদনে সাড়া দেবে কি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব? সেটাই এখন দেখার অপেক্ষা  । 

  

 

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী