প্রতীক উরের সঙ্গে সিপিএম ছাড়ছেন আরও একাধিক নেতা, থরহরিকম্প আলিমুদ্দিনে

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্য দল ছেড়েছেন প্রতীক উর রহমান। শোনা গিয়েছিল তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। এবার প্রতিকুরের সঙ্গে আরও একাধিক নেতার সিপিএম ছাড়ার কথা শোনা যাচ্ছে। এতেই থরহরিকম্প আলিমুদ্দিনে। কারা কারা দল ছাড়ছেন সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথঅয মেলেনি। কিন্তু প্রতীক উরের পথেই যে আরও কয়েকজন পা বাড়িয়ে রয়েছেন তা আলিমুদ্দিনের হাওয়াতে স্পষ্ট।

গত মঙ্গলবার প্রতীক উর রহমানের দল ছাড়ার ঘটনায় বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তখনই শোনা গিয়েছিল, তৃণমূলে যোগদান করা প্রতীক উরের সময়ের অপেক্ষা। আমতলার সভায় অভিষেকের হাত ধরে তার যোগদান হতে পারে এমন খবর শোনা যাচ্ছে। আরো শোনা গিয়েছে, মগরাহাটের প্রার্থী হতে পারেন তিনি। যদিও এই বিষয়ে জল্পনা জল ঢেলেছেন প্রতীক উরই। তিনি বলেছেন, তিনি কোন পদের জন্য দাবি রাখেননি। তার শুধু দাবি তাকে সম্মান দেওয়া হোক। টিকিট টাকা বা পদ নয়, চান শুধু সম্মান। 

প্রতীক উরের পাশাপাশি তার আরও কয়েকজন সতীর্থ দলবদল করার কথা ভাবছেন। এমনই জল্পনা শুরু হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়? এই বিষয়ে স্পষ্ট কোন কথা বলা হয়নি। তার দলবদল নিয়েই তার সহকর্মীরা তাকে বাপ বাপন্ত করছে। এই ঘটনায় ব্যথিত প্রতীক উর। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তিনি কোন দলে যাবেন তা স্পষ্ট করে জানাবেন বলে আগেই জানিয়েছেন। দল ছাডা়র পর থেকে একের পর এক ফোন আসছে তাঁর কাছে। সবটাই একাহাতে সামলাচ্ছেন তিনি। তবে কবে নতুন দলে যোগ দেবেন, তারসঙ্গেই বা কারা রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বিধানসভা নির্বাচনের আগে সিপিএম-এর মধ্যেই গোষ্ঠী কোন্দল স্পষ্ট হচ্ছে। 

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন