আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আট মাসের শিশুর শ্বাসনালী থেকে কাজলের কৌটো বার করলেন এসএসকেএমের চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি: খেলতে গিয়ে নিজের জীবনকে বড়সড় বিপদের মুখে ঠেলে দিয়েছিল মাত্র আট মাসের এক শিশু। সে একটি কাজলের কৌটো গিলে ফেলে। আর সেটা শিশুটির শ্বাসনালীতে আটকে যায়। সেই সঙ্গে শুরু হয় চরম শ্বাসকষ্ট। যার ফলে ধীরে-ধীরে ওই শিশুটির অবস্থা খারাপ হতে থাকে। যা দেখে আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে ওঠেন একরত্তির বাবা ও মা-সহ পরিবারের লোকেরা। দেরি না করে দ্রুত সকলে শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। বিধাননগরে বাড়ি হওয়ার দরুন পরিবারের লোকেরা প্রথমে তাকে নিয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে যান। কিন্তু সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

তারপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। কিন্তু সেখানে দিয়ে বিভিন্ন বিভাগে ঘুরতে-ঘুরতেই বহু সময় কেটে যায়।। তবে কাজের কাজ কিছুই হয় না। আর শিশুটির অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে।

এরপর মাস আটেকের বাচ্চাটিকে নিয়ে পরিবারের লোকেরা উপস্থিত হন এসএসকেএম হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের দৌলতে শিশুটির গলা থেকে কাজল কৌটোটি বার করে দেন। যার ফলে বড়সড় দুশ্চিন্তার হাত থেকে বাঁচেন শিশুটির পরিবারের লোকরা। এখন একরত্তিকে পুরো-পুরি সুস্থ করে বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়াই হল এসএসকেএমের প্রধান লক্ষ্য। আপাতত শিশিটিকে আইসিইউ-তে রাখা রয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

Published by:

Share Link:

More Releted News:

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ