‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? চারদিকে এখন চলছে ভোটের ফল নিয়ে  কানাঘুষো। কেউ বলছে সবুজ আবির, তো কেউ বলছে গেরুয়া আবির। বাংলা সহ গোটা দেশের নজর এখন এইদিকে। বাংলা, আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে আগামী সোমবার হবে ফলপ্রকাশ। বাংলাতে উড়বে কোন আবির? বড়বাজারে আবির বিক্রির প্রবণতা দেখেও সাম্ভাব্য ফল কী হতে পারে তাই নিয়ে চর্চা চলছে।  তবে কেউই জোর দিয়ে কোনও পক্ষের হয়ে কথা বলতে পারছেন না। ২ দফায় হয়েছে নির্বাচন। এখন শুধু ফল প্রকাশের অপেক্ষা। 

ভোটের ফল কেমন হবে, তার আন্দাজ কিছুটা হলেও মেলে বড়বাজারে গেলে। বিগত কয়েক নির্বাচনের আগে সবুজ আবিরের ছয়লাপ ছিল বড়বাজারে। সবুজ আবিরের চাহিদা থাকত তুঙ্গে৷ কিন্তু এবার নাকি বড়বাজারে আবির বিক্রিতে ভিন্ন ছবি ধরা পড়ছে। সবুজ আবিরের জায়গা দখল করে নিয়েছে গেরুয়া আবির। সব দোকানেই এখন রং দে তু মোহে গেরুয়া। সবুজ আবির বিক্রি হলেও তার পরিমাণ নাকি তুলনামূলক কম৷ কিন্তু সবুজ আবিরও বিক্রি হচ্ছে পাল্লা দিয়ে। এবার বাংলা দখলের ডাক দিয়েছে বিজেপিও। যেনতেন প্রকারে বাংলাতে ক্ষমতায় আসতে বদ্ধপরিকর তাঁরা। অন্যদিকে, তৃণমূলও চতুর্থবার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী। মানুষের মধ্যেও জল্পনা শুরু হয়েছে। আগামী সোমবার ভোটযন্ত্র খোলার পরেই ছবিটা পরিষ্কার হতে শুরু করবে। 

চলতি বছরে রেকর্ড ভোটদান হয়েছে। ২০১১ সালে বাম আমলের অবসানের সময়েও এত ভোট পড়েনি বলে সূত্রের খবর। সেই বছর ভেঙে গিয়েছিল ৩৪ বছরের বাম শাসন! ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তারপর থেকে ৩ বার বাংলার মসনদে বসেছিলেন তিনি। এবার কী হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর