বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: দমদম জংশন স্টেশনের অন্যদিনের ব্যস্ত চেনা ছবি যেন অনেকটাই বদলে গিয়েছে। ট্রেন যাত্রীরাও গন্তব্যে যাওয়ার পথে একবার হলেও ঘুরে দেখছেন বদলে যাওয়া স্টেশন চত্বরকে। ট্রেন যাত্রীদের একাংশ বলছেন, অনেকটাই পরিষ্কার হয়েছে ঘিঞ্জি সংকীর্ণ স্টেশন এলাকা। যাত্রীদের চলাফেরা করার জন্য এখন মিলবে বাড়তি পরিসর।

দমদম জংশন স্টেশনে রেলের জমি অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বেআইনি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার চালিয়ে। হকাররা এই ঘটনায় প্রতিবাদ করলেও সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্যান্য সময়ের তুলনায় শনিবার রাতে দমদম স্টেশন অনেকটাই ফাঁকা ছিল। হাতে গোনা কয়েকজন যাত্রী ছাড়া তেমন কেউ ছিলেন না। সেই সময়েই উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন স্টেশন চত্বরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও নজরে এসেছে।

রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান সরাতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদের বিষয়ে অনড় রয়েছে বলেও জানা যায়। উচ্ছেদ অভিযান এবং তা ঘিরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। রেল যাত্রীদের অনেকেই বলছেন, দমদম স্টেশন চত্বরে এই উচ্ছেদের কারণে অনেকাংশেই পরিষ্কার হয়েছে। যাত্রীরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে। অন্যদিকে, হকারদের পাশে দাঁড়িয়ে কেউ কেউ বলেছেন, রেলের তরফ থেকে বিকল্প ব্যবস্থা করে তাঁদের সরানোর ভাবনা চিন্তা করতে পারত।

যাত্রীদের অনেকের অভিযোগ, আগে প্লাটফর্ম দিয়ে হাঁটা যেত না। হকারদের দৌরাত্ম্যে তাড়াতাড়ির সময় ট্রেন ধরতে গিয়েও বিপদে পরতে হতো। অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। আবার অনেক ছোট ছোট দোকানের সামনে যাত্রীরা দাঁড়ালে বিরক্ত হতো হকাররা। স্টেশনজুড়ে চলতো তাঁদেরই রাজত্ব। অবশেষে অবৈধভাবে যাঁরা দোকান করছিলেন, সেগুলো ভেঙে দেওয়ায় খুশি যাত্রীরা। কেউ যাতে নতুন করে পুনর্দখল করতে না-পারেন, সে দিকে কড়া নজর রয়েছে রেলের।  

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

প্রতিবন্ধী বৃদ্ধের হাতে চার ঘণ্টা পেঁচিয়ে বিষধর সাপ, যা ঘটল শুনলে….

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ