হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর ক’টা দিন কলকাতার রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখা মানেই ভিড়, যানজট আর এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে পৌঁছনোর চিন্তা। তবে এবার সেই চিন্তা কিছুটা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দফতর। শহরবাসী তো বটেই, শহরতলির বাসিন্দাদের জন্যও থাকছে বিশেষ বাস পরিষেবা। এমনকি জলপথের পাশাপাশি এবার এসি ট্রামে চেপেও ঘুরে দেখা যাবে কলকাতার একাধিক জনপ্রিয় পুজো।

বিশেষ এই ট্রামযাত্রায় একসঙ্গে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজো দেখার সুযোগ মিলবে। এসপ্ল্যানেড থেকে যাত্রা শুরু করে শ্যামবাজার, সেখান থেকে গড়িয়াহাট হয়ে ফের এসপ্ল্যানেডে ফিরবে এসি ট্রাম। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ১০টা থেকে শুরু হবে এই পরিষেবা।

এসি ট্রামে পুজো পরিক্রমা

রুট:  এসপ্ল্যানেড -শ্যামবাজার ও গড়িয়াহাট-এসপ্ল্যানেড

সময়: সপ্তমী, অষ্টমী ও নবমী, সকাল ১০টা

পরিদর্শন : কাশীবোস লেন, হাতিবাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া ও সিংহী পার্ক

ভাড়া: জনপ্রতি ৮০০ টাকা

শুধু ট্রাম নয়, বনেদি বাড়ির পুজো দেখতেও থাকছে ভলভো এসি বাস। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৮টায় এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে এই বাস ছাড়বে। শহরতলির বাসিন্দাদের জন্য বারাসাত কলোনি মোড় থেকেও সকাল ৮টায় কলকাতার উদ্দেশে ভলভো এসি বাস চলবে।

বারোয়ারি পুজোর জন্যও বিশেষ বাস ছাড়বে, এসপ্ল্যানেড ও বারাসাত সপ্তমী ও নবমী সকাল ৯টায়।

 রুট: হাওড়া সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো ও ডানলপ মোড় থেকে সকাল ৯টা ১৫ মিনিটে বিশেষ সিএনজি বাস।

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?