মমতার উৎসাহে বার্সেলোনায় চলতি বছর থেকেই শুরু দুর্গাপুজো

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্পেনের বার্সেলোনার বুকে চলতি বছর থেকেই চালু হতে চলেছে দুর্গাপুজো। খুশ প্রবাসী বাঙালিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) জন্য বিদেশী লগ্নী টানতে স্পেনের(Spain) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে স্পেনের রাজধানী মাদ্রিদের বুকে যেমন প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করেছেন, তেমনি ফুটবলের শহর বার্সেলোনায়(Barcelona) প্রবাসী বাঙালিদের সঙ্গেও বৈঠক করেছেন। এবার তাঁর উৎসাহেই বার্সেলোনার বুকে চলতি বছর থেকেই চালু হতে চলেছে দুর্গাপুজো(Durga Puja)। স্পেনের বাঙালি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেখানে কিছু প্রবাসীকে নিয়ে দুর্গাপুজো হত। কিন্তু তা ছোট আকারেই হতো। মমতা চাইছেন সেই উৎসব হোক বড় করে। স্পেনের বাঙালি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় দাশগুপ্তকে মুখ্যমন্ত্রী ওই পুজো বড় করে করার কথা বলেছেন। মমতার যুক্তি, পৃথিবীতে এমন কোনও দেশ নেই যেখানে ১জন বাঙালিরও দেখা মিলবে না। তাহলে স্পেনের মাটিতে কেন ধুমধাম করে পালন করা হবে না বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব!

জানা গিয়েছে, স্পেনে বাঙালি অ্যাসোসিয়েশনের পুজো যাতে বড় করে করা হয় তার জন্য তাঁদের বিশ্ব বাংলার লোগো ব্যবহার করতে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকার যে বিশ্ববাংলা শারদ সম্মান দেয় তা এই পুজোকেও দেবে, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যেহেতু এবারে একেবারে শেষ লগ্নে বড় করে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আলাদা করে এই মুহূর্তে প্রতিমা পাওয়া সম্ভব নয়। সেই কারণেই ঠিক করা হয়েছে, শিল্পী যামিনী রায়ের আঁকা প্রতিমার একটি ডিজিটাল ছবি মণ্ডপে তুলে ধরা হবে এবং পুজো করা হবে। এছাড়াও স্পেনে এক বাঙালি পরিবারে একটি ছোট্ট দুর্গা প্রতিমা রয়েছে। তা মণ্ডপে নিয়ে আসা হবে।

বার্সেলোনার বাঙালিরা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতেই তাঁরা ভীষণ খুশি। আগামী বছর আরও ধুমধাম করে পুজো করতে চাইছে এই বাঙালি সংগঠনটি। স্পেনের সমস্ত বাঙালিকে এক করে পুজোর আয়োজনে উদ্যোগী হতে চাইছেন তাঁরা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে বিদেশে আরও বড় হচ্ছে বাংলার পুজো হবে এটাতেই তাঁরা খুশি। তাঁদের বক্তব্য, ‘বাংলা পাশে আছে, বাংলার মুখ্যমন্ত্রী পাশে আছে, তাই ধুমধাম করে বিদেশের মাটিতে পুজোর আয়োজনের থেকে ভালো আর কী হতে পারে!’

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির