বিশ্বের সঙ্গে কলকাতায় পালিত হচ্ছে আর্থ আওয়ার, সামিল হতে পারেন আপনিও

শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন'টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হবে। অংশ নিতে অনুরোধ করা হয় সারা বিশ্বের মানুষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আর্থ আওয়ার। শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে এই কর্মসূচি পালিত হবে। তার আগে শনিবার সকালে কলকাতাতে এই আন্দোলনের সমর্থনে পালিত হল কর্মসূচি। এদিন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার(WWF), সুইচ অন ফাউন্ডেশন এবং শহরের বেশকিছু সাইকেল আরোহী সংগঠনের তরফে সাইকেল যাত্রার আয়োজন করা হয়। তাতে অংশ নেন বহু পরিবেশ-প্রেমী। নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়ে শহরের বেশকিছু অঞ্চল পরিক্রম করে। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘন্টা এই সাইকেল র‍্যালি চলে। র‍্যালিতে অংশ নেন BYCS কলকাতা, সাইকেল নেটওয়ার্ক গ্রো, সাইকোস, সাইক্লোলজি ইন্ডিয়া, কলকাতা সাইকেল সমাজ, এনটিএফএন, টুহুইলস সংগঠনগুলি। এদিন সাইকেল যাত্রা থেকে স্বাস্থ্যকর পরিবহণ পদ্ধতি নিয়ে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

শনিবার সাইকেল যাত্রায় উপস্থিত ছিলেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির(NKDA) চেয়ারম্যান দেবাশীষ সেন। এদিন তিনি বলেন, “আর্থ আওয়ার উদযাপনে এই সাইকেল  যাত্রা মানুষকে উৎসাহিত করবে। আমি সাইক্লিংয়ের একজন বড় সমর্থক এবং নিউটাউনে আমরা এটি প্রচার করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছি”।

WWF -এর পশ্চিমবঙ্গের পরিচালক ডাঃ শাস্বতী সেন বলেন, “এই বছর আমরা আর্থ আওয়ার উদযাপন করছি ২৬শে মার্চ, ২০২২, ভারতীয় সময় রাত ৮:৩০ এ। আমাদের পৃথিবী বর্তমানে যে গুরুতর সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে সেগুলির প্রতি মনোযোগী হয়ে ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যত গঠন (#ShapeOurFuture) করার ক্ষমতা রয়েছে৷” শক্তি সংরক্ষণ এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ২০২২-এর ২৬শে মার্চ রাত ৮:৩০ থেকে ৯:৩০-এর মধ্যে সমস্ত অপ্রয়োজনীয় আলো বন্ধ করে রাখার জন্য সবাইকে আবেদন করেন তিনি। পাশাপাশি এদিন আর্থ আওয়ার উপলক্ষে WWF ইন্ডিয়া একটি ভার্চুয়াল মিউজিক্যাল নাইটেরও আয়োজন করেছে। ২৬ মার্চ রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। এই অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী শান্তনু মৈত্র, শ্রুতি হাসান, দিয়া মির্জা, শুভা মুদগাল, মোহিত চৌহান, স্বানন্দ কিরিকে, পাপন এবং সিদ শ্রীরামের মতো শিল্পীরা।

শক্তি সংরক্ষণের(conserve power) জন্য এবং বিশ্বব্যাপী জলবায়ু সংকটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর এই কর্মসুচি পালন করা হয়। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের কথা মনে রাখে, জ্বালানি সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় আলো এবং ফ্রিজ, ফ্রিজার, হট ওয়াটার সিলিন্ডার, লাইট এবং ড্রায়ারের মতো যন্ত্রপাতিগুলি বন্ধ রাখার জন্য মানুষকে উৎসাহিত করা হয়। এই বছর স্থানীয় সময় অনুসারে ২৬ মার্চ, শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হবে। আর্থ আওয়ার আন্দোলনে অংশ নিতে এক ঘণ্টা আলো নিভিয়ে রাখতে অনুরোধ করা হয় সারা বিশ্বের মানুষকে।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে এই আন্দোলনের সূচনা করা হয়। এরপর প্রতি বছর এক ঘন্টা এই আর্থ আওয়ার পালিত হয়। বিশ্বের ১৫০ টির বেশি দেশে আর্থ আওয়ার কর্মসূচি পালন করা হয়। এই আন্দোলনে অংশ নিয়ে সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো স্থাপত্যগুলিও  এক ঘণ্টার জন্য তাদের আলোকসজ্জা নিভিয়ে রাখে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের