করোনায় আক্রান্ত পূর্ব রেলের ১২০ জন কর্মী

প্রত্যেকের নমুনা জিনোম টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা হানা পূর্ব রেলে। সূত্রের খবর, ১২০ জন রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২১ জন রেলের হাসপাতালের চিকিৎসক। এর ফলে চিন্তায় রেলবোর্ড। এর আগে করোনার দ্বিতীয় ঢেউতে সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হন রেলের কর্মীরাই। তাই বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয় রেল পরিষেবা। ফের সেই স্মৃতি ফিরছে এটা বলাই যায়। কিছুদিন আগেই জানা যায় শিয়ালদা ডিভিশনের টেলিকম বিভাগে এক ব্যক্তি করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত। তখনই জানা যায় তাঁর অনেক সহযোগী ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। প্রত্যেকের নমুনা জিনোম টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। 

হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক কর্মী করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। বিআর সিংহ হাসপাতালের প্যারা মেডিক্যাল কর্মী সংক্রমিত। বিআর সিংহ, আসানসোল, হাওড়া, মালদা হাসপাতাল মিলিয়ে একাধিক রেলের চিকিৎসক করোনায় আক্রান্ত। কর্মীরাও আক্রান্ত করোনায়। অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন খড়গপুর আইআইটির অধ্যাপক ও পড়ুয়া মিলিয়ে মোট ৩১ জন। প্রত্যেকেই রয়েছেন আইসোলেশনে। আগামিকাল থেকে অনলাইনে হবে খড়গপুর আইআইটির ক্লাস জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের