লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন উলটপুরাণ। এতদিন ধরে ইডি আর সিবিআইয়ের মতো ‘বিশ্বাসযোগ্যহীন’ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থাবা থেকে বাঁচতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজনেতা থেকে শুরু  করে নিয়োগ দুর্নীতি মামলায়  নাম জড়ানো আম আদমি। আর এবার লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময়ে সন্দেহজনক মাইক্রোসফট এক্সেল ফাইল ডাউনলোডের ঘটনায় গ্রেফতারির ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে ইডি। তাই অপকর্ম করা আধিকারিকদের বাঁচাতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন ইডির আইনজীবী। মামলা দায়েরর অনুমতি দিয়েছেন বিচারপতি।

গত মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের নামে আলিপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। ১৮ ঘন্টার বেশি তল্লাশি চালানোর পরেই অফিসের একটি কম্পিউটারে ১৬টি আজানা মাইক্রোসফট এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে বলে দেখতে পান সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। ওই ফাইল ডাউনলোড করে কেন্দ্রীয় সংস্থা ফাঁসাতে পারে, এমন আশঙ্কায় লালবাজারের দ্বারস্থ হন তিনি। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তিনি নির্দেশ দেন, ওই ১৬টি ফাইলকে কোনও ভাবে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না।

ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘ওই ১৬টি ফাইলকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এবং সেই তদন্তের নামে শিক্ষক নিয়োগ দুর্নীতির তথ্য অনুসন্ধানে যুক্ত ইডি অফিসারদের অকারণ হেনস্তা করছে। বিভিন্ন সময়ে তাদের ফোন করা হচ্ছে।  ইমেইল করে তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। যার জেরে মূল তদন্তের গতিপ্রকৃতি বাধাপ্রাপ্ত হচ্ছে। সে কারণেই ইডি অফিসারদের রক্ষাকবচ দিক হাইকোর্ট।’

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু