গরু পাচার-কাণ্ডে দেবকে জিজ্ঞাসাবাদ ইডি’র

গত মঙ্গলবার দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয় দেবকে। সেখানেই গরু পাচার কান্ডে মানি ট্রেলের জন্য টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় (Cow Smugling Case) এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেন সাংসদ তথা টলিউডের অভিনেতা দেবকে (Dev)। গত মঙ্গলবার দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয় দেবকে। সেখানেই গরু পাচার কান্ডে মানি ট্রেলের জন্য টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

সূত্রের খবর, গরু পাচার মামলার তদন্তে নেমে ইডি’র আধিকারিকরা একাধিক সাক্ষীর বয়ানে সাংসদ অভিনেতা দেবের নাম পান। এর পর দেবকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নির্দেশে গত মঙ্গলবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন ঘটালের সাংসদ। সূত্রের খবর, ওই দিন দেবকে টানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীর আধিকারিকরা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য এর আগে সিবিআই দফতরে এই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদে হাজিরা দিয়েছিলেন ঘাটালের সাংসদ। সেই সময় সিবিআই গোয়েন্দারা দেবকে  টানা পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সিবিআই দফতরে সেই জেরার মুখোমুখি হওয়ার পর সাংসদ অভিনেতা দেব বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা দেবকে জেরায় গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামূল হককে তিনি চেনেন কি না সে বিষয়ে জানতে চান। উত্তরে ঘাটালের সাংসদ ওই ব্যক্তিকে চেনেন না বলে জানিয়ে দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরুপাচার মামলার তদন্তে নেমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পান। সেখানে উঠে আসে পাচারকারী চক্র ঘাটাল হাইওয়েতে সক্রিয় ছিল। সেই সূত্র ধরে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, সেই জিজ্ঞাসাবাদে দেবের নাম উঠে আসে।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য