কোটি কোটি টাকা লেনদেনের সূত্র খুঁজছে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেআইনি লেনদেন সংক্রান্ত অভিযোগে গত সোমবার ও মঙ্গলবার খাস কলকাতার ৩টি স্থানে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালিঘাটের কাকু’র লিপ্স অ্যান্ড বাউন্স কোম্পানিতেও তল্লাশি চালায়। কিছু নথি ও ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। বুধবার ইডির জারি করা বিবৃতিতে তল্লাশি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য মিলল। কোটি কোটি টাকার লেনদেনের কাজে এই কোম্পানিকে ব্যবহার করা হত বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কোম্পানির চিফ অপারেটিং অফিসার ছিলেন সুজয়কৃষ্ণ। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত এই সংস্থার ডিরেক্টরও ছিলেন। মূলত এত টাকা কেন এই কোম্পানির মাধ্যমে লেনদেন চলত? কোথায় লেনদেন করা হত্? শিক্ষক নিয়োগের সঙ্গে এই লেনদেনের যোগসূত্র রয়েছে কিনা? সর্বোপরি এই দুর্নীতির কিংপিং কে? এই অধরা প্রশ্নের উত্তর খুঁজতেই তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখার্জী, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জী, অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। যদিও রাজ্যের শাসকদল ধৃত সকলের বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করেছে। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধৃতদের। রাজ্যের শাসকদল দুর্নীতির সঙ্গে আপোষ না করে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছে বলেই অভিমত ওয়াকিবহাল মহলের।      

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6