নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের মুখে সক্রিয় ইডি। কলকাতায় একযোগে ৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। সল্টলেকের CF ও CK ব্লকের দুই ঠিকানায় ও মিডলটন স্ট্রিটে রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৎপর হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। শুক্রবার সকালের রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। এবার শহরের পাঁচটি জায়গায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেকের একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা।

শুক্রবার সাত সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সল্টলেকের CF ও CK ব্লকে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি মিডলটন স্ট্রিটেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ উঠেছে। মার্লিন গ্রুপের তদন্তে ইডির নজরে ডিসি পাল গ্রুপ। আর্থিক তছরুপ মামলাতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। গত ৮ এপ্রিল মার্লিন গ্রুপের কর্মকর্তাদের দুজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সুশীল মেহেতা ও সাকেত মেহেতার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। ইডির দাবি ছিল, ভোটের মুখে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত কিছু বিষয়ে তল্লাশির জন্যই এই অভিযান চালানো হয়। সেই অভিযান থেকে একাধিক তথ্য তাদের হাতে এসেছে।

অন্যদিকে, শুক্রবার সাতসকালে আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছে যান দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়িতে। অন্য একটি দল পৌঁছে যায় নির্বাচনী কার্যালয়ে। জানা গিয়েছে, নির্বাচনী কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আয়কর দফতরের আধিকারিকরা। ঘটনার সময় বাড়িতেই ছিলেন দেবাশিস কুমার। তল্লাশি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দেবাশিস কুমারের অনুগামীরা। সেখানে দাঁড়িয়েই তারা বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা