তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তৎপর ইডি, কলকাতার ৫ জায়গায় একযোগে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল সংক্রান্ত বিতর্কের আবহেই এবার সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার অর্থাৎ আজ (৭ জুলাই) সকাল থেকেই কলকাতার পাঁচটি জায়গায় শুরু হয়েছে তল্লাশি। যার জেরে নতুন করে জোরালো হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তদন্তের মূল লক্ষ্য, দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন এবং সেই অ্যাকাউন্টগুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।

ইডি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা রয়েছে, অ্যাকাউন্টগুলির অনুমোদিত সিগনেটরি কারা এবং আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হয়েছে এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহে জোর দিচ্ছেন। এর আগে তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেসের নামে থাকা এইচডিএফসি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের ব্যবস্থা করা হয়েছিল বলে তদন্তকারী সূত্রে জানা যায়। ফলে ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা বা স্থানান্তরের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিকে দলীয় তহবিল সংক্রান্ত তদন্তে সম্প্রতি পুলিশের কাছে বয়ান দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শিবিরের আরও পাঁচজন বিধায়ক।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

তদন্তকারী সংস্থার দাবি, দলীয় তহবিলের উৎস, ব্যাঙ্ক লেনদেনের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবারের এই অভিযানের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়