‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হেফাজতে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র। এই পরিস্থিতি বুধবার ‘কালীঘাটের কাকুর’  কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট হাইকোর্টের কাছে জমা দিয়েছে ইডি। তবে সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জমা দিয়েছে পাঁচ পাতার রিপোর্ট। তারমধ্যে তিন পাতা জুড়ে রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট। আর বাকি পাতায় রয়েছে ইডির তদন্তের নানান তথ্য। এতেই বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন,”এত সংক্ষিপ্ত রিপোর্ট কেন?” অন্যদিকে এদিন আদালতে জমা দেওয়া  রিপোর্টে ইডি উল্লেখ করেছে ,প্রাথমিক মামলায় এখন পর্যন্ত কি কি বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ১৩৪ কোটি টাকা সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে ইডির রিপোর্টে। আর তা দেখেই বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন,’ ২০১৪ সাল থেকে দুর্নীতি হলে  বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন?’ তারপরেই ইডি জানায়, এখনও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। একথায় এদিনের ইডির রিপোর্টে সন্তুষ্ট হয়নি বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি। সেই মামলার তদন্তে  সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট হাইকোর্টের কাছে জমা দেয় ইডি। এদিন রিপোর্ট জমা দিয়ে ইডি জানায়, ‘কাকু’র কণ্ঠস্বর নিয়ে যে সন্দেহ করছিল, তা মিলে গিয়েছে।  তবে সেই রিপোর্টকে সংক্ষিপ্ত বলে জানিয়ে দেয় বিচারপতি। আগামী  ১২ জুন কেন্দ্রীয় এজেন্সিকে ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস