অভিনেতা দেবকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিনেতা-সাংসদ দেবকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর্থিক তছরূপ মামলায় অভিনেতাকে ডেকে পাঠানো হয়েছে। আগামী বুধবার তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআইয়ের পর এবার আর্থিক তছরূপ মামলায় দেবকে ডেকে পাঠাল ইডি। আগামী বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে দেব ইডি দফতরে যাবেন কিনা, সেবিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এর আগে যখন সিবিআই দেবকে ডেকে পাঠিয়েছিল, তখন কিন্তু দেব গিয়েছিলেন। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পাঁচ ঘণ্টা দেবকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময়ে দেবের নামটি উঠে এসেছিল।

২০২২ সালের ওই ঘটনার পর গত বছর দেবের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ ছিল, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন দেব। এবার কী ইডি তাহলে এই প্রসঙ্গেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এখন সেটাই দেখার।

তবে উল্লেখযোগ্য বিষয়, এমন একটা সময়ে দেবকে সমন পাঠাল ইডি, যখন দেবের ঘাটাল থেকে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খবর প্রকাশ্যে আসছে। কিছুদিন আগেই দেব ঘাটালে লড়বেন কি লড়বেন না, তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের টাকায় করে দেওয়ার কথা ঘোষণা করায় মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় দেবের মুখে। এরপরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়, দেব হয়ত ফের লড়বেন। আর দেবের বিরুদ্ধে হয়ত বিজেপি দাঁড় করাতে পারে হিরণ চট্টোপাধ্যায়কে। তবে এই প্রেক্ষাপটে দেবকে ইডির সমন তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে।

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে