পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উৎসবে মুখর গোটা বাংলা। এই আবহে আর্থিক প্রতারণার মামলায় সোমবার (১২ অক্টোবর)  ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED )।  টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার ৮ জায়গায় সকাল থেকেই তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। 

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অমৃত গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। বেশি রিটার্নের আশ্বাস দিয়ে টাকা তোলা হলেও সেই প্রতিশ্রুতি ঘিরে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের অনুমান, সংগৃহীত অর্থের একাংশ বিভিন্ন রিয়েল এস্টেট প্রকল্প, নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই কলকাতার একাধিক সংস্থা ও ব্যবসায়ীর নাম তদন্তে উঠে এসেছে বলে ED সূত্রে খবর। সেই সূত্রের ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তের মূল লক্ষ্য, চিটফান্ডের মাধ্যমে কোথা থেকে কত টাকা সংগ্রহ করা হয়েছিল, সেই অর্থ কোন কোন সংস্থায় বিনিয়োগ করা হয় এবং আর্থিক লেনদেনের মাধ্যমে বেআইনি অর্থের উৎস আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা।

আরও পড়ুন: জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

তল্লাশির তালিকায় রয়েছে শরৎ বোস রোডের একটি অফিস, টালিগঞ্জ-সহ শহরের আরও কয়েকটি জায়গা। এর আগে গত সেপ্টেম্বরে APM চিটফান্ড মামলায় কলকাতা ও ইন্দোর মিলিয়ে ১৭টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন অ্যাভিনিউ এবং বেলেঘাটার একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা।  সাদার্ন অ্যাভিনিউয়ে ব্যবসায়ী কে সি দুজারির বাড়ি এবং ‘স্বামী সন্তদাস ইনস্টিটিউট অব কালচার যোগিক কলেজ’-এ তল্লাশি চালানো হয়েছিল। তদন্তকারীদের অনুমান ছিল, ওই শিক্ষা প্রতিষ্ঠানে চিটফান্ডের টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। গত সেপ্টেম্বরের অভিযানে নারকেলডাঙায় এক প্রোমোটারের বাড়ি এবং বেলেঘাটায় আব্দুল জব্বার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। রবীন্দ্র সরোবর-সহ আরও কয়েকটি এলাকায় তদন্তকারীরা পৌঁছেছিলেন।  

 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

আসছে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা ক্রুজার বাইক, দাম কত?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার