আমির খানের প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি ‘ফ্রিজ’

জানা গিয়েছে, ১৪৭ টি ভাড়া করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকার লেনদেন করেছে ধৃত। আরও টাকা ও ক্রিপ্টোকারেন্সি’র খোঁজ চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ী আমির খানের প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টকারেন্সি ‘ফ্রিজ’ করা হল। ইডি’র দাবি, ই-ওয়ালেটের মাধ্যমে ই-নাগেটস সহ অন্যান্য ভুয়ো গেমিং ও ডেটিং অ্যাপের জাল ফেলে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিল আমির। সেই টাকা বদলে ফেলা হত ক্রিপ্টোকারেন্সিতে।

তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। আটক করা হয়েছিল ১২ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি। পাওয়া গিয়েছিল, আরও ৭০ কোটি টাকার হদিশ। তারপর ফের ৪৭ লক্ষ ৬৪ হাজার টকার ক্রিপ্টোকারেন্সি মিলল। এই ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, আরও টাকা ও ক্রিপ্টোকারেন্সি’র খোঁজ চলছে।

লালবাজার গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, আমির হাওয়ালা কারবারেও যুক্ত ছিল। বিদেশেও রয়েছে তার চক্র। গোয়েন্দা নজর এড়াতেই ধৃত আমির শুরু করেছিল বিট কয়েন কারবার। তার মোট বিটকয়েন রয়েছে প্রায় ১০০ কোটি টাকার। জানা গিয়েছে, ১৪৭ টি ভাড়া করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকার লেনদেন করেছে ধৃত।

ইডি’র দাবি, নিজের পরিচয় লুকোতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করতেন আমির। সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশির ভাগ তার কর্মচারীদের। তার বিনিময়ে অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি মাসে টাকাও দিত আমির। ইতিমধ্যেই সেই সব অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, নয়া গেমিং অ্যাপ দিয়ে প্রতারণা চালাতে গিয়ে ভুয়ো ঠিকানা ব্যবহার করত ওই চক্র। সেখানে ঠিকানা লেখা ছিল ‘সল্টলেক সেক্টর ফাইভ’। তবে এই জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়ে চক্রের হদিশ পাননি। তারপরেই আধিকারিকরা নিশ্চিন্ত হন প্রতারণা চক্র ভুয়ো ঠিকানা ব্যবহার করেছে বলে। উল্লেখ্য, আমিরের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছিল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। ইডি’র দাবি আমির প্রতারণা করে ১০০ কোটি টাকার বিটকয়েন জমিয়েছে।

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

জয়হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক