নোটবন্দির তদন্তে এবার রাজ্যে হানা দেবে ইডি

সূত্রের খবর, ইতিমধ্যেই আয়কর দফতরের ইনভেস্টিগেশন টিমের কাছে নোট বদল সংক্রান্ত ফাইল চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নোটবন্দি নিয়ে তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশজুড়ে নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন। এরপর দেশের বিভিন্ন রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরা পুরনো নোট বদল করেছিলেন নতুন নোটে। এই রাজ্যের বহু প্রভাবশালীও নোটবন্দির সময় পুরনো নোট বদলে নতুন নোট নিয়েছিলেন। এবার সেই টাকা বদল নিয়ে তদন্ত শুরু করতে চলেছেন ইডির গোয়েন্দারা।

সূত্রের খবর, ইতিমধ্যেই আয়কর দফতরের ইনভেস্টিগেশন টিমের কাছে নোট বদল সংক্রান্ত ফাইল চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। ভারতের বিভিন্ন রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি এ রাজ্যের বেশকিছু প্রভাবশালীর নাম জড়িয়েছে। নোটবন্দির সময় বহু ব্যাঙ্কের মাধ্যমে টাকা বদল করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আয়কর দফতরের কাছে সেইসব নথি রয়েছে বলে আধিকারিকদের দাবি। আর সেই নথির সূত্র ধরে এবার তদন্তে নামতে চলেছে ইডি। ইডি সূত্রে খবর, দেশের বিভিন্ন ব্যাঙ্ককে চিঠি দিয়ে নোট বদলের তথ্য জানা হবে। দেশের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের সাথে নোট বদলে নাম জড়িয়েছে বাংলার বহু প্রভাবশালীর। তাদের সম্পর্কে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে খোঁজখবর নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই রাজ্য সরকারের সঙ্গে সেটিং করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি ইডিকে কুকুর বলেও বেলাগাম মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির এই প্রাক্তন সভাপতি। রবিবার দিলীপ ঘোষ বলেন, ‘সিবিআই গত কয়েক বছর ধরে এখানে সেটিং করছিল। অর্থ মন্ত্রক বুঝে ইডি-কে পাঠিয়েছে। সেটিং যারা করেছে, তারাই বলছে, ইডি কেন। কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে ওষুধ কম হচ্ছে অসুখ অনুযায়ী।’

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর