ঈদে সপরিবারে চেতলার মসজিদে ফিরহাদ, দিলেন ঐক্যের বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসের শেষে শনিবার ঈদের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। এদিন কলকাতার চেতলার মসজিদে ঈদের নামাজে যোগ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রতি বছরের মতো এবারও তিনি পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে নামাজে অংশ নেন। নামাজ শেষে উপস্থিত সকলকে ইদের শুভেচ্ছা জানান তিনি।

প্রসঙ্গত, কলকাতা-সহ বিভিন্ন জেলায় মসজিদ ও ঈদগাহে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। নামাজ আদায়ের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে, যাতে শান্তিপূর্ণভাবে উৎসব পালিত হয়।নামাজ শেষে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি কলকাতা এবং সমগ্র রাজ্যের মানুষের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন মেয়র। উৎসবে মেতে উঠেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের  মানুষ।

ফিরহাদ হাকিম বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তিনি সকলকে শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে একসঙ্গে উৎসব উদযাপনের আহ্বান জানান। এদিন কলকাতার বিভিন্ন মসজিদে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায়। নামাজ শেষে অনেকে একে অপরকে আলিঙ্গন করে ইদের শুভেচ্ছা জানান। শিশু থেকে প্রবীণ-সবাই নতুন পোশাকে উৎসবের আনন্দে সামিল হন।

শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলা শহরেও ঈদের নামাজ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন চলাচলের দিকেও বিশেষ নজর রাখা হয়। উৎসবের আবহে এদিন সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।

 

 

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

শিলিগুড়িতে সুপারি ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই ইডি হানা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের