তিনি নেই তবু তিনি আছেন, একডালিয়ায় এবারের দুর্গাপুজোতেও সঙ্কল্প করবেন সুব্রত

জানা গিয়েছে, মণ্ডপ জুড়ে থাকবে দাপুটে ও মিষ্টি হাসির নেতার ছবি, তাঁর বিভিন্ন উপকরণ। তিনিই নৈবেদ্য। তর্পণ তিনিই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একডালিয়া এভারগ্রিনের (EKDALIA EVERGREEN) পুজো মানেই উঠে আসে সুব্রত মুখোপাধ্যায়ের (SUBRATA MUKHERJEE) নাম। প্রতি বছর তিনিই সঙ্কল্প করতেন। তবে তিনি আর নেই। তবু পুজো উদ্যোক্তাদের মন জুড়ে শুধুই তিনি। তাঁকে ছাড়া এই পুজো ভাবাই যায় না। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবারের মত এবারেও পুজোর সঙ্কল্প করবেন সুব্রত। অবাক হচ্ছেন? ভাবছেন এও সম্ভব!

তিনি নেই। তাই তাঁর পরিবারে চলছে অশৌচ। সেই কারণেই তাঁর স্ত্রী সঙ্কল্প করতে পারবেন না। তবে সঙ্কল্পের সেই আসনে রাখা থাকবে সুব্রত মুখোপাধ্যায়ের ছবি। তাঁর হয়ে সঙ্কল্প করবেন পুরোহিত নিজেই। ক্লাবের সদস্যদের কথায়, সুব্রত দা ছাড়া অন্য কেউ সঙ্কল্প করবেন তা ভাবতে পারাই যায় না।

জানা গিয়েছে, মণ্ডপ জুড়ে থাকবে দাপুটে ও মিষ্টি হাসির নেতার ছবি, তাঁর বিভিন্ন উপকরণ। তিনিই নৈবেদ্য। তর্পণ তিনিই। একথায়, এবারের পুজো তাঁর নামেই উৎসর্গ করা হয়েছে। আরও জানা গিয়েছে, পুজোর পরেই উদ্বোধন করা হবে তাঁর নামে উৎসর্গীকৃত সংগ্রহশালার। সেখানে রাখা হবে প্রিয় ‘দাদা’র ছবি, তাঁর ব্যবহৃত দ্রব্য।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির