পিছিয়ে যাচ্ছে বাংলার ভোট! জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিছিয়ে যাচ্ছে বাংলার ভোট! তড়িঘড়ি বৈঠকে ডাকল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। সেই বৈঠকে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতা পুলিশ কমিশনার, সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং এসপিরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে বৈঠক। উপস্থিত রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

কমিশনের এই জরুরি বৈঠককে ঘিরে বিভিন্ন মহলে জল্পনা থাকলেও সূত্রের খবর, মালদহের কালিয়াচকের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এসআইআর (SIR) সংক্রান্ত কাজে গিয়ে গতকাল, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কালিয়াচকের ২ নম্বর বিডিওতে ঘেরাও হন সাতজন জুডিসিয়াল অফিসার। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে গতকাল, বুধবার থেকেই মালদার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধ করতে থাকেন এক সম্প্রদায়ের মানুষ। মোথাবাড়ি, সুজাপুর ও কালিয়াচকে চলে ব্যাপক বিক্ষোভ। যার মধ্যে কালিয়াচকে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। প্রায় ১৫ ঘণ্টা ধরে জুডিসিয়াল অফিসারদের বিডিও অফিসের ভিতরে আটকে রাখা হয়। পরে গভীর রাতে তাঁদের উদ্ধার করতে যান মালদহের অতিরিক্ত জেলাশাসক। বৈধ ভোটারদের চারদিনের মধ্যে নাম তোলা হবে, বিক্ষোভকারীদের এই আশ্বাস দেন তিনি। তারপরেই বিক্ষোভ ওঠে। যদিও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। তাতে জখমও হন কয়েকজন। গোটা ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টে।

আরও পড়ুনঃ মালদহের ঘটনায় তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! খুবই দুর্ভাগ্যজনক, মন্তব্য প্রধান বিচারপতির  

মালদহের কালিয়াচকের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করে সুপ্রিম কোর্ট (SUPREME COURT)। রাজ্যকে ভর্ৎসনা করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাঁরা নজরদারি চালাচ্ছেন, তাঁদের সতর্ক থাকতে হবে। সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, গোটা প্রক্রিয়াকে বিলম্ব করার চেষ্টা। পুরোটাই পরিকল্পনামাফিক। জুডিসিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। কালিয়াচকের ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। শুধু এতেই থেমে থাকেনি শীর্ষ আদালত। কালিয়াচকের ঘটনায় মুখ্যসচিব, ডিজি ও জেলাশাসককে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, বাংলায় সবকিছুতেই রাজনীতি হয়। সকলেই রাজনৈতিক কথা বলে। আপনারা জানেন না কারা এই অবরোধ করেছেন? আমরা সব জানি, রাত ২ টো পর্যন্ত বসে নজরদারি চালিয়েছি। খবর নিয়েছি। খুব, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।

আরও পড়ুন ঃ SIR প্রতিবাদ থামাতে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত চালক

গোটা বিষয়টি নিয়ে এদিন জরুরি ভিত্তিতে ডাকা বৈঠকে আলোচনা করছে জাতীয় নির্বাচন কমিশনার। সূত্রের খবর, সেই বৈঠকে মালদহের জেলাশাসককে প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশ্ন করেন, কেন পুলিশের যেতে দেরি হলো? কোথায় খামতি রয়েছে। অপরদিকে কালিয়াচকের ঘটনায় মালদহ জেলা পুলিশ ১০টি পৃথক মামলা দায়ের করেছে স্বতঃপ্রণোদিতভাবে। এই বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোথাবাড়ির আইএসএফ প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!