Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

এসআইআর নিয়ে সঙ্ঘাতের আবহেই ২ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মমতার

নিজস্ব প্রতিনিধি: আজ, বুধবার নয়াদিল্লি সফরে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান। এই ঘটনার পরই রাজধানী সফর পরিবর্তন করেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তদন্তের দাবি তুলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।‌ এবার তৃণমূল কংগ্রেসকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। আজ রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, আজ তিনি যাননি। তার মানে এই নয় যে, অন্য কোনও দিন যাবেন না।

এদিকে সিঙ্গুর তাঁর সবচেয়ে প্রিয় জায়গা। এখান থেকে আন্দোলন করেই জিতেছেন তিনি। আজ ভরা সভায় সে কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আবার লড়াই করার ডাক দেন তিনি। এখানের মাটি ছুঁয়েই আগামীদিনে নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী তা জানিয়ে দেন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌সিঙ্গুরে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। কৃষিও চলবে, শিল্পও চলবে। তবে তা কারও জমি কেড়ে নয়। আজ না হলে কাল তো আমি যাবই দিল্লি। দরকারে কোর্টে আমিও যাব। সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন।’‌

অন্যদিকে এই কথা বলার পরই আজ, বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে খবর। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ কয়েকজন সাংসদ। আর ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েকজন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন বলে সূত্রের খবর। অভিষেক যখন নির্বাচন কমিশনে গিয়েছিলেন তখন সরাসরি সংঘাত তৈরি হয়েছিল মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের। এবার যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এছাড়া আজ সিঙ্গুরে দাঁড়িয়ে তাঁর বার্তা, এখানের মাটি ছুঁয়েই আগামীদিনে নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এসআইআর আতঙ্কে অনেক হিন্দুও মারা গিয়েছেন। তোমরা বাংলাকে দেখোনি। বাংলা যদি জবাব দেওয়া শুরু করে তা নেওয়ার ক্ষমতা নেই তোমাদের। আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে। কৃষক–শ্রমিকেরা জবাব দেবে।’‌ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে প্রতিবাদ জানাতে বুধবারই নয়াদিল্লি যাওয়ার কথা ছিল মমতার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

ট্রেনের বিলাসবহুল কোচেই বন্যপ্রাণী পাচার! উদ্ধার ৩১১টি কচ্ছপ

রাজ্য জুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুবসাথী-লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ

ভালোবাসা বিভেদ ঘোচায়, প্রেমদিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌হাইকমান্ড যা বলবে আমি তা মেনে নেব’‌, কর্নাটকে ক্ষমতার লড়াইয়ের মধ্যে বার্তা সিদ্দারামাইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ