মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সংঘাতে নির্বাচন কমিশন, সিইও দফতরের কাছে রিপোর্ট তলব

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

এদিকে এই খবর আজ, শনিবার প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ তিনিই প্রথম নির্বাচন কমিশনের কাজকে অনৈতিক বলে রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। মানুষের অধিকারের স্বার্থে কড়া আক্রমণ করেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। বারবার কড়া চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ সফরে নির্বাচনী প্রচারে গিয়ে মা–বোনেদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাজ্যের সিইও’‌র কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। যদিও তৃণমূল সুপ্রিমোর বক্তব্যতে তেমন কোনও বিতর্ক ছিল না বলেই দাবি ঘাসফুল শিবিরের।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় গিয়ে মহিলাদের অভয় দিয়েছিলেন। তৃণমূলনেত্রী বলেছিলেন, ‘‌ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা–খুন্তি তাই নিয়ে বেরবেন।’‌ এই মন্তব্যকে উস্কানিমূলক বলে বিজেপি নালিশ করেছে বলে অনেকে মনে করেন। আর তারপরেই তেড়েফুঁড়ে উঠল নির্বাচন কমিশন বলে মনে করছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রীর ওই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তাতেই অশান্তি হতে পারে আশঙ্কা করেই জাতীয় নির্বাচন কমিশন ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে বলে সূত্রের খবর।

এছাড়া মাটিগাড়া–নকশালবাড়িতে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া থেকে শুরু করে যোগ্য অফিসারদের অনৈতিক বদলি নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন তৃণমূলের কংগ্রেসের চেয়ারপার্সন। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, ‘‌তাঁর সঙ্গে আলোচনা না করেই তাঁদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার কোনও ঘটনা হলে সামলাবে কে? ভোটের দিন সকালে বুথ পাহারা দিন। যাতে বাইরে থেকে লোক এসে ছাপ্পা না দিতে পারে। যদি কেউ ভয় দেখাতে আসে যা আছে হাতা–খুন্তি যা আছে তা নিয়েই বেরিয়ে যাবেন। রান্না তো আপনারা করেনই, আমি বেশি বলব না।’‌ এই বক্তব্যের ভিডিও চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?