SIR-এ এপিককেও অন্তর্ভুক্ত করা উচিৎ, দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : এসআইআরের (SIR) ক্ষেত্রে আধারকে মান্যতা দিয়েছে সুপ্রিমকোর্ট (Supreme Court)। এবার এপিককেও অ্যালাও করা উচিৎ। তিনি এখনও SIR এর বিরুদ্ধে। এটা করতে সময় লাগে প্রায় ২-৩ বছর। উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে এমনটাই জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি এদিন বলেছেন, আধার কার্ডকে এসআইআরের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার কার্ড একটি পরিচয়পত্র। এটিকেও এসআইআর-এ অন্তর্ভুক্ত করা উচিত। আমরা SIR-এর বিরুদ্ধে। তিনজন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে, SIR করতে ২–৩ বছর সময় লাগে। হঠাৎ করে করা যায় না। তৃণমূলের অবস্থান স্পষ্ট এবং সেটা ইন্ডিয়া ব্লকের অবস্থানের সঙ্গে একই।নেপালের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলতে চাননি তিনি। তবে প্রতিবেশি দেশে শান্তি ফিরে আসুক বলেই মনে করছেন তিনি। প্রতিবেশী ভাল থাকলে আমরাও ভাল থাকব বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। এই ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড (Aadhar Card) ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (SC)। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য। আধার কখনও নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য় এটি ব্যবহার করা যাবে। সুপ্রিমকোর্ট এই কথা বলার পরেই মঙ্গলবার এসআইআর-এ এপিককেও অন্তর্ভুক্ত করা উচিৎ বলে দাবি কেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে