আধার থাকলেই ১০ বছর অন্তর আপডেট বাধ্যতামূলক

প্রতি ১০ অন্তর করাতে হবে আধার আপডেট। না করালেই আমজনতার কাছে থাকা আধার কার্ড ও তাতে থাকা নম্বর বাতিল হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আধার কার্ড(Aadhar Card) নিয়ে এবার বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্রের মোদি সরকার(Modi Government)। নিয়ে আসছেন তাঁরা নয়া কানুন। প্রতি ১০ অন্তর করাতে হবে আধার আপডেট(Update)। না করালেই আমজনতার কাছে থাকা আধার কার্ড ও তাতে থাকা নম্বর বাতিল হয়ে যাবে। এরকমই আইন আঞ্ছে কেন্দ্রের মোদি সরকার। আধার কার্ডের সেই আপডেটের সময় ব্যক্তিগত তথ্যের কোনও পরিবর্তনের প্রয়োজন থাকে, তা করা যাবে। কিন্তু তেমন কোনও প্রয়োজনীয়তা না থাকলেও আপডেটের জন্য ‘আপলোড’ করতে হবে পুরনো তথ্যই। দেশজুড়ে শীঘ্রই এই উদ্যোগ শুরু হতে চলেছে। বাংলায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। তাঁরা প্রত্যেকে এই নয়া নিয়মের আওতায় পড়তে চলেছেন।

কিন্তু কেন এই আইন লাগু করছে মোদি সরকার? কেন্দ্রের আধিকারিকদের দাবি, বর্তমানে আধারের সঙ্গে নানা সরকারি প্রকল্প ‘লিঙ্ক’ করানো হচ্ছে। ফলে মানুষের নানা ব্যক্তিগত ও গোপনীয় তথ্য থাকছে সেখানে। সঙ্গে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও। ভবিষ্যতে আধার নির্ভর পরিষেবা আরও বাড়বে। সেক্ষেত্রে আর্থিক ও সামাজিক তথ্য সংক্রান্ত জালিয়াতি বা প্রতারণা রুখতেই এই বিশেষ বন্দোবস্ত। এর ফলে আম জনতার সাম্প্রতিকতম তথ্যও থাকবে আধার কর্তৃপক্ষের কাছে। ইতিমধ্যেই বাংলার বুকে এই কাজ শুরু হয়েছে গিয়েছে। হাওড়া জেলার একটি অংশে এই সংক্রান্ত পাইলট প্রকল্পের কাজ চলছে। শীঘ্রই কলকাতা(Kolkata) ও হাওড়া(Howrah) পুরনিগম এলাকায় সামগ্রিকভাবে এই কাজ শুরু করে দেবে আধার কর্তৃপক্ষ। তারপর প্রতিটি জেলায় ছড়িয়ে যাবে এই উদ্যোগ। তবে প্রশ্নও উঠছে, কেন্দ্র সরকার যখন আধারের আপডেট সংক্রান্ত আইন আনতে পারেনি তখন কেন আধার কর্তৃপক্ষে আগে থেকেই কাজ শুরু করে দিল?

আধার কর্তৃপক্ষের দাবি, আধার আইনেই আপডেটের বিধান আছে। যদিও সেখানে বাধ্যতামূলক বিষয়টি বলা নেই। সেই আইন মেনেই এখন আধার আপডেটের কাছ বাংলায় শুরু করে দেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে। এটি বেআইনি নয়, কেন্দ্র শুধু আইন আঞ্ছে এটি বাধ্যতামূলক করার জন্য। তবে কেন্দ্র এই আইন আনলেও প্রতিটি রাজ্যে আধার আপডেট করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকেই প্রচার চালাতে হবে। একটি নির্দিষ্ট সময় পর যে নাগরিকরা আপডেট করবেন না, তাঁদের তালিকা রাজ্য প্রশাসনকে দিয়ে দেওয়ার কথা আধার কর্তৃপক্ষের। সেখান থেকে তা আঞ্চলিক স্তরে পৌঁছবে। সেই তালিকা ধরেই নাগরিকদের ফের সচেতন করা হবে। প্রয়োজনে ক্যাম্পও করা হতে পারে। আধার সেবাকেন্দ্র সহ রাজ্যের যেখানে যেখানে এই সংক্রান্ত কাজ করা হয়, সেখানেই ‘আপডেট’ করার সুযোগ মিলবে। তবে তার জন্য নির্দিষ্ট চার্জ মেটাতে হবে। ঠিকানা বদল, নাম পরিবর্তন, মোবাইল, ই-মেলের বদল বা নতুন করে সেই সব তথ্য তোলার মতো কাজগুলিই করতে হবে আধার গ্রাহককে। হাতের আঙুলের ছাপ না মেলা বা নতুন করে ছবি তোলার মতো কাজগুলিও এই সুযোগে করিয়ে নেওয়া যাবে। আর যাঁদের এসবের কিছুরই দরকার নেই, তাঁরা পুরনো তথ্যগুলিই রাখবেন। কিন্তু ‘আপডেট’ বাধ্যতামূলক। না করালেই আধার বাতিল হবে।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?