‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে উন্নয়নের কাজ এগোলেও এখনও পুরোপুরি তোলাবাজি বন্ধ করা সম্ভব হয়নি। এমনই কথা বললেন  বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শনিবার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে দলের কর্মীদেরও দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কড়া বার্তা দেন।

অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ চলছে এবং বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। তবে তিনি স্বীকার করেন, এখনও কিছু ক্ষেত্রে ‘বিচ্যুতি’ রয়েছে। তাঁর কথায়, ‘পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি। আমাদের মধ্যে যাদের সুপ্ত বাসনা ছিল, তারা এখন সক্রিয়।’ এই প্রবণতা রুখতে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। বিজেপি রাজ্য সভাপতির দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির অতিরিক্ত প্রভাব তৈরি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে না এলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি। এর বাইরে যতক্ষণ না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে, কোনও সরকার পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগও আনতে পারবে না’।

আরও পড়ুনঃ নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এবং দলের কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেও দাবি করেন শমীক ভট্টাচার্য।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?